Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুলের সব সমস্যায় অব্যর্থ দাওয়াই কুমড়োর বীজ! ব্যবহার করবেন কীভাবে?
Pumpkin Seeds for Hair Care in Bengali: অনেকেরই অতি অপছন্দের সবজি কুমড়ো। একেবারেই পাতে তোলেন না। কিন্তু এর মধ্যেই যত পুষ্টিগুণ ভরপুর। ত্বক, চুলের উন্নতি থেকে শরীর সুস্থ রাখা, একাধিক উপকারিতা রয়েছে কুমড়োর।
কুমড়ো ভিটামিন এ ও ভিটামিন সি সমৃদ্ধ। পাশাপাশি কুমড়োতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফাইবারও। এই সব উপাদান আমাদের চোখ সুস্থ রাখে, হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।

শুধু কুমড়োই নয়, এর বীজগুলিও পুষ্টিগুণে ভরপুর। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস হল কুমড়োর বীজ। চুলের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঔজ্জ্বল্যও বাড়ায় এই ধরনের বীজ। যাঁদের চুলের গঠন খুব পাতলা, সেক্ষেত্রেও উপকার পাওয়া যায় এই বীজের সাহায্যে। চুলের যত্নে কুমড়ো বীজ ব্যবহার করবেন কী ভাবে, জেনে নিন।
চুলের গঠন ঠিক রাখে
কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, সালফার, জিঙ্ক, ভিটামিন এ, বি এবং কে, যা চুল মজবুত করে, চুলের ফলিকলে পুষ্টি যোগায় ও চুলের গঠন ঠিক রাখে। ওমেগা থ্রি স্ক্যাল্প ময়েশ্চারাইজ করে, স্ক্যাল্পের শুষ্কতা এবং জ্বালা, চুলকানি কমায়। চুল ভাঙা ও ফাটার সম্ভাবনাও কমায়। তাছাড়া, কুমড়োর বীজে রয়েছে এক ধরনের অ্যামিনো অ্যাসিড যা চুল বাড়তে সাহায্য করে।
চুল পড়া কমায়
কুমড়োর বীজে থাকা ফাইটোকেমিক্যাল যৌগগুলি ডাইহাইড্রোটেস্টোস্টেরন (Dihydrotestosterone) উৎপাদনে বাধা দেয়। এটি এক ধরনের হরমোন, যা চুল পড়া আরও বাড়ায়। কুমড়োর বীজ এই হরমোন উৎপাদন কমিয়ে চুল পড়া আটকায় এবং চুলের ফলিকল মজবুত করে।
স্ক্যাল্প সুস্থ থাকে
স্ক্যাল্প সুস্থ থাকলে তবেই চুল ভাল থাকবে। কুমড়োর বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস থেকে স্ক্যাল্পকে রক্ষা করে। এই বীজ খেলে মাথার ত্বকের প্রদাহ কমে এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি ঘটে।
চুলের পরিচর্যায় কী ভাবে কুমড়োর বীজ ব্যবহার করবেন?
রোজকার খাদ্যতালিকায় কুমড়োর বীজ রাখতে পারেন। এ ছাড়া, চুলে ও স্ক্যাল্পে লাগাতে পারেন এই বীজের তেল এবং হেয়ার মাস্ক।
কুমড়ো বীজের তেল
শ্যাম্পু, কন্ডিশনার এবং হেয়ার মাস্কের মতো একাধিক হেয়ার কেয়ার প্রোডাক্টের গুরুত্বপূর্ণ উপাদান হল কুমড়োর বীজের তেল। সরাসরিও স্ক্যাল্পে লাগানো যেতে পারেন এই তেল।
কুমড়ো বীজের হেয়ার মাস্ক
অর্ধেক কাপ কুমড়োর বীজ মিক্সিতে পিষে নিন। এই বীজের গুঁড়োতে ১ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ নারকেল তেল এবং আধা কাপ টক দই ভাল ভাবে মিশিয়ে পুরো চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। কয়েক মিনিট স্ক্যাল্প ম্যাসাজ করে আরও এক ঘণ্টা হেয়ার মাস্কটি চুলে রেখে দিন। তারপরে শ্যাম্পু করে ফেলুন।



Click it and Unblock the Notifications