বলিরেখা থেকে দাগছোপ, ত্বকের সব সমস্যা নির্মূল করবে ফেসিয়াল অয়েল!

চুলের পাশাপাশি, ত্বক ভালো রাখতেও সমান কার্যকরী তেল। সঠিক অয়েল ম্যাসাজ সারিয়ে দিতে পারে ত্বকের বিভিন্ন সমস্যা। ফেসিয়াল অয়েল ত্বকে পুষ্টি যোগায়, ভিতর থেকে তাকে উজ্জ্বলও করে। নিয়মিত তেল মাখলে চোখে পড়ার মতো বদল আসবে আপনার ত্বকের টেক্সচারে! ত্বক হয়ে উঠবে কোমল আর মসৃণ। তাই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ফেসিয়াল অয়েল ব্যবহারের ওপর জোর দিচ্ছেন বিউটি এক্সপার্টরা। চলুন জেনে নেওয়া যাক, নিয়মিত ফেসিয়াল অয়েল ম্যাসাজ করার উপকারিতা।

Facial oil benefits

ত্বক হাইড্রেট রাখে
শুষ্ক বা ডিহাইড্রেটেড ত্বকের জন্য ফেসিয়াল অয়েল খুব উপকারী। ফেসিয়াল অয়েলের ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য পুষ্টিকর উপাদান ত্বক হাইড্রেট রাখে। ত্বকের আর্দ্রতা হারাতে দেয় না। উচ্চ মানের ফেসিয়াল অয়েল ব্যবহারে ত্বক অনেক বেশি নমনীয় থাকে।

ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না
অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ফেসিয়াল তেলগুলি ত্বকের নানা ক্ষতি হওয়া থেকে রক্ষা করে। ত্বক অকাল বুড়িয়ে যাওয়া রোধ করে। মুখে বলিরেখা, চামড়ার কুঁচকে যাওয়া আটকায়।

প্রাইমার হিসেবে দারুণ
ফেসিয়াল অয়েল প্রাইমার হিসেবেও দারুণ কাজ করে। মেক আপ শুরুর আগে ত্বকে ভালো করে এই তেল লাগিয়ে নিতে পারেন।

ত্বকের গঠন উন্নত করা
নিস্তেজ, ক্লান্ত ত্বককে চনমনে করা থেকে শুরু করে তা টানটান ও মসৃণ রাখার ক্ষেত্রেও ফেসিয়াল অয়েল খুব কার্যকর। ত্বকের রুক্ষ-শুষ্ক প্যাচ সারায় এবং ত্বকের গঠন উন্নত করে তোলে।

ত্বক সুস্থ রাখে
মুখের ত্বকের ফাটা, জ্বালা, ট্যান, পিগমেন্টেশন প্রভৃতি প্রতিরোধ করে ফেসিয়াল অয়েল। ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনে।

X
Desktop Bottom Promotion