ত্বকের জেল্লা ফেরাতে পার্লারে যেতে হবে না, সুজিতেই হবে কেল্লাফতে!

শীত পড়তে না পড়তেই ত্বকের হাজর একটা সমস্যার উদ্ভব হয়। স্বাভাবিক জেল্লা হারিয়ে ত্বক কেমন যেন নিষ্প্রাণ হয়ে পড়ে। অত্যধিক শুষ্ক হয়ে যায় ত্বক। এ দিকে সামনেই বিয়ে বাড়ি। সুন্দর পোশাকের সঙ্গে মানানসই মেকআপ চাই। মেকআপ করে মুখের খুঁত ঢাকতেই পারেন। কিন্তু সমস্যা হল, মুখের মৃত কোষ। যতই মেকআপ করা হোক না কেন, মৃত কোষ সহজে ঢাকা পড়ে না। এমন সমস্যা থেকে রেহাই দিয়ে পারে সুজি দিয়ে তৈরি ফেসপ্যাক। শুধু সুজির সঙ্গে আরও কয়েকটি উপাদান মিশিয়ে নিলেই কেল্লাফতে!

সুজির ফেসপ্যাক তৈরির পদ্ধতি

একটি পাত্রে দুই টেবিল চামচ মিহি সুজি নিন। এর সঙ্গে দুই টেবিল চামচ টক দই, এক টেবিল চামচ মধু এবং এক চা চামচ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করতে হবে।

Suji face pack

মুখে স্টিম দিন

ফেসপ্যাক লাগানোর আগে মুখ ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর মুখে গরম জলের স্টিম দিতে হবে। এতে মুখের ছোট ছোট ছিদ্রগুলিতে জমে থাকা তেল, ধুলো-ময়লা সহজেই বেরিয়ে আসবে।

এর জন্য একটি বড় পাত্রে জল গরম করুন। মুখটা পাত্রের উপরে একটু ঝুঁকিয়ে রাখুন। মাথার ওপর থেকে তোয়ালে দিয়ে ঢাকা দিন, যাতে স্টিম বাইরে না বেরিয়ে যায়। মিনিট পাঁচেক মুখে স্টিম দিতে হবে।

ফেসপ্যাক লাগানোর নিয়ম

এ বার চোখের চারপাশ বাদ দিয়ে পুরো মুখে সমানভাবে লাগিয়ে নিন সুজির ফেসপ্যাক। খানিকক্ষণ আলতো করে মুখে ম্যাসাজ করুন। তারপর ১৫ থেকে ২০ মিনিট মুখে ফেসপ্যাকটি লাগিয়ে রাখুন।
মিনিট পনেরো পর হালকা গরম জলে আপনার মুখ ধুয়ে ফেলুন এবং নরম পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। ফেসপ্যাক ব্যবহারের পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। তাহলে ত্বক আর্দ্র থাকবে।

সুজির ফেসপ্যাকের উপকারিতা

সুজি ত্বককে এক্সফোলিয়েট করে। টক দই পুষ্টি যোগায়। মধু ত্বককে ময়েশ্চারাইজ করে এবং পাতিলেবু ত্বকের জেল্লা ফেরাতে কাজ করবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion