Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Skin Care: ত্বকের সমস্যায় জেরবার? একটানা ১০ দিন মেকআপ না করে দেখুন, চমকে যাবেন
Skin Care: নারীরা সাজতে ভীষণ ভালোবাসেন। অফিস হোক বা পার্টি ফাউন্ডেশন, লিপস্টিক, লাইনার, আইশ্যাডো না থাকেল যেন সাজ অসম্পূর্ণ। আজকাল মেকআপ (Makeup) আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
কিন্তু রূপবিশেষজ্ঞরা বলছেন, প্রায়শই এইসব মেকআপের ব্যবহার ত্বকের ক্ষতির বড় কারণ হয়ে দাঁড়ায়। অনেকের ত্বকেরই মেকআপের কুপ্রভাব দেখা যায়। তবে কি সুন্দর দেখানোর জন্য ব্যবহার করা মেকআপ, আস্তে আস্তে আমাদের ত্বকের প্রাকৃতিক জেল্লা কেড়ে নিচ্ছে?

মূলত, দোকান থেকে কেনা ক্রিম, সানস্ক্রিন ও বিভিন্ন বিউটি প্রোডাক্টগুলিতে ভরে ভরে থাকে কেমিক্যাল। যা দীর্ঘদিন ব্যবহার করে আমাদের ত্বককে বিবর্ণ ও ম্লান করে তুলছে। এই সমস্যার মোদ্দা কারণ দুটি। প্রথমত, ত্বকের ধরন না বুঝেই প্রসাধন সামগ্রী ব্যবহার করা।
দ্বিতীয়ত, দিনের শেষে মেকআপ ঠিক মতো না তোলা। কিন্তু যদি আপনি একটানা ১০ দিন মেকআপ থেকে দূরে থাকেন (Stay away from makeup for 10 days)? তবে কি আপনার ত্বক বদলে যাবে? চলুন তবে জেনে নেওয়া যাক-
- চোখে সংক্রমণ রুখতে পারবেন
কাজল, মাস্কারা, আইলাইনারের মতো মেকআপ পণ্যের অত্যধিক ব্যবহার চোখে জ্বালা এবং সংক্রমণের কারণ বাড়িয়ে তোলে। এগুলি থেকে দূরে থাকলে, আপনার চোখ জ্বালা করা, চোখ থেকে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যাগুলি এড়ানো সম্ভব।
- ত্বক হাইড্রেটেড থাকবে
আপনি যদি প্রতিদিন মেকআপ ব্যবহার করেন, তবে ত্বকের কিছুটা স্বস্তি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভালো ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করলে ত্বকের ক্ষতি হওয়ার ঝুঁকি কম। তবুও নিত্যদিন মেকআপ করলে তা ত্বকের সমস্যা বাড়াবেই। তাই একটানা ১০ দিন মেকআপ না করলে ত্বক আরও নরম এবং হাইড্রেটেড থাকবে।
- ত্বক উজ্জ্বল হয়ে উঠবে
মেকআপ-এর প্রলেপ ত্বককে সাময়িক জেল্লাদার করে ঠিকই, কিন্তু তার নিজস্বতা হারিয়ে যায়। ক্রমাগত মেকআপ লাগালে ত্বকের রন্ধ্রগুলি হয়ে যায়, যা ব্রণ এবং অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে। ১০ দিন মেকআপ থেকে দূরে থাকলে আপনার ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে। সঙ্গে ব্রণ, ফুসকুড়ির মত সমস্যাগুলিকে এড়ানো যাবে।
- ত্বকের তৈলাক্ততা কমে যাবে
আমরা অনেকেই ভুল মেকআপ পণ্য ব্যবহার করে ফেলি। যার ফলে ত্বকে অতিরিক্ত তেল তৈরি হতে পারে। এটি রন্ধ্রগুলি বন্ধ করে দেয় যার ফলে ব্রণ এবং ব্ল্যাকহেডস হতে পারে। ১০ দিন মেকআপ থেকে দূরে থাকলে ত্বকের তৈলাক্ততা কমানো যেতে পারে। মেকআপ ছাড়া থাকার ফলে, আপনার ত্বক আরও পরিষ্কার এবং সতেজ থাকবে।



Click it and Unblock the Notifications