Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Hair Care: খুশকির সমস্যায় জেরবার? নামী-দামি শ্যাম্পু না, এই খাবারগুলিই দেবে মুক্তি
Hair Care: বর্তমানে চুল পড়ার সমস্যায় প্রায় সকলেই জেরবার। তারপর আবার খুশকির (Dandruff) সমস্যা আরও সমস্যা বাড়িয়েছে। যার ফলে কালো রঙের জামাও পড়তে ভয় পান। আর এই সমস্যায় ভুক্তভুগি প্রায় সকলেই। সাধারণত মাথার ত্বকের শুষ্কতা, ময়লা বা যেকোনও ত্বকের রোগের কারণে হয়। তবে জানেন কি, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবও (lack of vitamin B complex is also a cause of dandruff) খুশকির পিছনে একটি প্রধান কারণ হতে পারে। ভিটামিন বি২, বি৩, বি৬ এবং বি৯ মাথার ত্বক ও চুলের স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ভিটামিনগুলি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। সঙ্গে মাথার ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এবং খুশকিও কমায়। আসুন জেনে নিই ভিটামিন বি কমপ্লেক্সের অভাব এবং খুশকির মধ্যে কী সম্পর্ক এবং কীভাবে এটি চুল পড়ার কারণ হয়-

. ভিটামিন বি২ (রিবোফ্লাভিন) এবং খুশকি
ভিটামিন বি২, যা রিবোফ্লাভিন নামেও পরিচিত, চুল এবং ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অভাব মাথার ত্বকে প্রদাহ, চুলকানি এবং শুষ্কতা বৃদ্ধি করতে পারে, যা খুশকির কারণ হয়। রিবোফ্লাভিন মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে এবং ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
ঘাটতি কীভাবে পূরণ করবেন- ভিটামিন বি২ এর উৎসগুলির মধ্যে রয়েছে দুধ, ডিম, সবুজ শাকসবজি এবং বাদাম।
. ভিটামিন বি৩ (নিয়াসিন) এবং খুশকি
ভিটামিন বি৩, যাকে নিয়াসিন বলা হয়, রক্ত সঞ্চালন উন্নত করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এটি ছাড়া মাথার ত্বক ফুলে যেতে পারে এবং চুলকানি হতে পারে, যার ফলে খুশকি বাড়তে পারে। এই ভিটামিন মাথার ত্বককে সুস্থ ও আর্দ্র রাখে, ফলে খুশকির সমস্যা কমে।
ঘাটতি কীভাবে পূরণ করবেন- নিয়াসিনের উৎসগুলির মধ্যে রয়েছে মাছ, মুরগির মাংস, গোটা শস্য এবং ডাল।
. ভিটামিন বি৬ (পাইরিডক্সিন) এবং খুশকি
ভিটামিন বি৬, যা পাইরিডক্সিন নামেও পরিচিত, চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এটি চুলের গোড়া মজবুত করে এবং মাথার ত্বকের প্রদাহ এবং চুলকানি কমাতে সাহায্য করে। যদি বি৬ এর ঘাটতি থাকে, তাহলে মাথার ত্বক ফুলে যেতে পারে, যার ফলে খুশকি হতে পারে।
ভিটামিন বি৬ এর অভাব কীভাবে দূর করবেন- মাছ, চিনাবাদাম, সোয়াবিন, গমের বীজ, ওটস, কলা, আলু এবং পালং শাক খেলে ভিটামিন বি৬ এর অভাব দূর করা সম্ভব।
. ভিটামিন বি৯ (ফলিক অ্যাসিড) এবং খুশকি
চুলের বৃদ্ধির জন্য ভিটামিন বি৯ বা ফলিক অ্যাসিড অপরিহার্য। এর অভাব মাথার ত্বকে প্রদাহ, শুষ্কতা এবং চুলকানি সৃষ্টি করতে পারে, যা খুশকির প্রবণতা বাড়ায়। ফলিক অ্যাসিড চুল এবং এর শিকড় মজবুত করতে সাহায্য করে।
কীভাবে ঘাটতি পূরণ করবেন- ফলিক অ্যাসিডের উৎস হল সবুজ শাকসবজি, মটরশুটি এবং কমলালেবু।



Click it and Unblock the Notifications