Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বাড়িতে থাকছেন বলে সানস্ক্রিন লাগাচ্ছেন না, জেনে নিন কী মারাত্মক ক্ষতি করছেন
গ্রীষ্মকাল মানেই সূর্যের অসহনীয় তাপ। আর এই প্রচন্ড রোদে থাকে উচ্চমাত্রায় আল্ট্রা-ভায়োলেট রশ্মি। যা আমাদের ত্বকে রোদে পোড়া কালচে ছোপ, মেছতা, মেলাজমা থেকে শুরু করে ত্বকের ক্যান্সারও হতে পারে। তাই দিনের বেলা বাড়ির বাইরে গেলে অবশ্যই ত্বকের যত্ন জরুরি। বিশেষজ্ঞদের মতে, আপনি স্কিন কেয়ার রুটিনে যোগ করতে পারেন হাই এস পি এফ যুক্ত সানস্ক্রিন।
তবে আমরা অনেকেই এই সানস্কিন ব্যবহার করি ভুল পদ্ধতিতে। যারজন্য এই সানস্কিনের কাজও হয়না সঠিকভাবে। মেলে না সঠিক ফল। তবে আজকের প্রতিবেদনে আপনারা জানতে পারবেন কী কী খেয়াল রাখতে হবে সানস্কিন ব্যবহারের ক্ষেত্রে-

- একটি ভালো ব্র্যান্ডের হাই এস পি এফ যুক্ত সানস্ক্রিন বেছে না নেওয়া
কথাতেই আছে, সস্তার তিন অবস্থা। তাই স্কিন কেয়ারে আপনি যদি পকেট বাঁচিয়ে একটা কম দামের সানস্কিন কেনেন, তবে ক্ষতি আপনারই হবে। কারণ, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট হচ্ছে সানস্ক্রিন। তাই একটি ভালো মানের সানস্ক্রিন কিনুন। নন ব্রান্ডের কমদামি লো এস পি এফ যুক্ত সানস্ক্রিন ঠিকভাবে সান প্রোটেকশন নাও দিতে পারে। তাই সানস্ক্রিন কেনার আগে এর মান যাচাই করুন। অবশ্যই ভালো ব্রান্ডের হাই এস পি এফ যুক্ত এবং ত্বকের সাথে মানানসই সানস্ক্রিন কিনতে হবে।
- সানস্ক্রিন রিঅ্যাপ্লিকেশন করতে হবে
সানস্ক্রিন শুধু অ্যাপ্লাই করলেই হবে না, সেই সাথে রিঅ্যাপ্লাইও করতে হবে। রিঅ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। নাহলে ত্বকে দেখা দেবে বিভিন্ন সমস্যা। একটি ভালো সানস্ক্রিন ২.৫ থেকে ৩ ঘন্টা প্রোটেকশন দিতে পারে। তাই সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতেই হবে।
- বাড়িতে থাকলে সানস্ক্রিন ব্যবহার এড়িয়ে চলা
অনেকের ধারণা বাড়িতে থাকলে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয় না। যা একেবারেই ভুল। রোদের আলো সরাসরি বা প্রতিফলিত হয়ে ঠিকই ঘরে ঢুকে যায়। তাই বাড়িতে থাকলেও সানস্ক্রিন স্কিপ করা বোকামি।
- সঠিক পরিমাণে সানস্ক্রিন ব্যবহার না করা
অনেকেই আছেন যারা সানস্ক্রিন প্রতিদিন ব্যবহার করছেন ঠিকই, কিন্তু তা খুবই অল্প পরিমাণে। বেশিরভাগ মানুষেরই ধারণা সানস্ক্রিন অল্প পরিমাণে লাগালেই যথেষ্ট। এই ভুল ধারণার জন্যই প্রতিদিন ভালো ভালো ব্রযান্ডের সানস্ক্রিন ব্যবহারের পরেও ত্বকে ডে টাইমে সান বার্ন হচ্ছে এবং দিন দিন ত্বক কালচে হয়ে পড়ছে। তাই পরিমাণ মতো সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। এক্ষেত্রে অবশ্যই টু ফিংগার রুল ফলো করতে হবে।
- ত্বকের সঙ্গে ঠোঁটেও এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করতে হবে
অনেকেই সানস্কিন লাগালেও ঠোঁটের ক্ষেত্রে একটু গা-ছাড়া ভাব দেখাই। যা একদমই ভুল। আমাদের ঠোঁটের ত্বক খুবই পাতলা। তাই খুব সহজেই সানবার্ন হতে পারে। তাই ঠোঁটের জন্যও লিপ সানস্ক্রিন ব্যবহার করুন।



Click it and Unblock the Notifications