Skin care tips: অল্প বয়সের বুড়িয়ে যাচ্ছেন? নিজের অজান্তেই প্রতিদিন করা ভুলগুলি জানেন?

By Bhagysree Sarkar

Skin care tips: বর্তমানে আমরা সকলেই কর্মব্যস্ততায় নিজের দিকে খেয়াল রাখতে ভুলে যাই। আর এই ভুলেই আমাদের স্বাস্থ্যের উপর পড়ছে কুপ্রভাব। অনেকেই আবার বাজারজাত নামী দামী প্রোডাক্ট ব্যবহার করে ভাবেন যে, তাদের ত্বকের যাবতীয় সমস্য়ার হয়তো সমাধান হবে।

এমন কিন্তু নয়, আমাদের ত্বক ও স্বাস্থ্য ভালো রাখতে সর্ব প্রথম আমাদের জীবনধারায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন। বর্তমান যুগে কর্মরত মহিলারা যে সমস্যায় সবথেকে বেশি ভোগেন, তা হল বার্ধক্যজনিত সমস্যা (Aging problems)। তাহলে সমাধান?

Skin care tips

দীর্ঘদিন ধরে করা আমাদের ছোট ভুলের কারণে আমাদের ত্বকের উজ্জ্বলতা ক্রমশ কমতে থাকছে। সঙ্গেই ত্বকে দেখা যায় বলিরেখা। এর মোকাবেলা করার জন্য অনেক মহিলা বিভিন্ন নামী-দামী পণ্য ব্যবহার করে থাকেন, কিন্তু তাতে কি সমাধান হয়? অনেকেই আবার ত্বকের সমস্যা এড়াতে আমরা বিভিন্ন ডায়েট প্ল্যান অনুসরণ করে থাকি। তবে এত কিছুতেও সব সমস্যার সমাধান হয় না।

তাই আমাদের জানা উচিত, নিত্যদিনের কিছু ছোটখাটো অভ্যাস আমাদের ত্বককে অকালেই বুড়িয়ে দিতে পারে (Premature aging of women)। মূলত, আমাদের এই খারাপ অভ্যাসগুলি ত্বকের কোষের ক্ষতি করে। আসুন আমরা এই নিবন্ধে জেনে নিই এর পিছনে থাকা কিছু কারণ (Anti-Aging Tips) সম্পর্কে-

  • প্রক্রিয়াজাত খাবার-

আমাদের অনেকেই প্যকেটের খাবার খেতে পছন্দ করি। ইনস্ট্যান্ড নুডলস, পোহা সবই আমরা সময় বাঁচাতে খেয়ে থাকি। কিন্তু আপনি জানেন, তাতে করে কি খারাপ প্রভার পড়ছে আমাদের শরীরে? বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত মিষ্টি ও প্যাকেটজাত খাবার খেলে অতিরিক্ত ওজন বাড়ার সমস্যা থাকে। এতে করে শরীর সঠিক পুষ্টি পায় না, সঙ্গে দ্রুত বার্ধক্যজনিত সমস্যা দেখা যায়। তবে শুধু তাই নয়, প্যাকেটজাত খাবারে অনেক ধরনের রাসায়নিক থাকে, যা আমাদের পরিপাকতন্ত্রেরও ক্রমশ ক্ষতি করে। আবার আমাদের অনেকেই জল খেতে অনীহা দেখাই, যার ফলে আমাদের শরীর জলশূন্য হয়ে পড়ে। সঙ্গে কোলাজেনের মাত্রাও কমে যায়। এই কোলাজেন আমাদের ত্বক ও চুলকে মজবুত রাখে। কিন্তু জলের সেই সমস্যাও ক্রমশ দেখা দিতে থাকে আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্যে।

  • ঘুমের অভাব-

ব্যস্ত ও পরিবর্তনশীল জীবনযাত্রায় প্রায়শই ঘুমের অভাব দেখা যায়। যার প্রভাব সরাসরি আমাদের মুখে বলিরেখা এবং চোখের নিচে কালো দাগের মতো সমস্যার জন্ম দেয়। সুস্থ থাকতে আমাদের অন্তত প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমাতে হবে। গবেষণা অনুসারে, পর্যাপ্ত ঘুম না হলে ত্বকের জ্বালাপোড়া এবং সংবেদনশীলতা বৃদ্ধি পায়। তবে শুধু তাই নয়, ঘুমের অভাবে স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ এবং মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকিও ক্রমশ বৃদ্ধি পায়। এছাড়াও অনিদ্রা শরীরে হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে, যা কারণ হতে পারে অকাল বার্ধক্যের। তবে শুধু প্রযাপ্ত ঘুম নয়, কমাতে হবে স্ক্রিন টাইমও।

  • মানসিক চাপ-

স্ট্রেসফুল লাইফস্টাইল আমাদের জন্য খুবই অস্বাস্থ্যকর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ আমাদের শরীরে প্রদাহ বাড়ায়, সঙ্গে ঘুমের ব্যাঘাতও ঘটায়। যার ফলে আমাদের শরীরে এক বিশেষ ধরনের হরমোন বৃদ্ধি পায়। আর এটিই আমাদের অকাল বার্ধক্যের দিয়ে নিয়ে যায়। এছাড়াও মানসিক চাপ শরীরের কোষ এবং ডিএনএকেও ক্ষতিগ্রস্ত করে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে তোলে। পাশাপাশি বেশি দুশ্চিন্তা করাও আমাদের শরীরে জন্য ঠিক নয়। এতে আর একধরনের হরমোন বৃদ্ধি পায়, যা থেকে অনেক মারাত্মক রোগের জন্ম হতে পারে। তাই দুশ্চিন্তা করা এড়িয়ে চলতে হবে।

  • সানস্ক্রিন প্রয়োগ না করা-

বেশিক্ষণ রোদে থাকলে ত্বক কালচে হওয়া স্বাভাবিক। তবে এটিও অকাল বার্ধক্যের বড় কারণ। সূর্যের আলোর কারণে ত্বকের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বক শুষ্ক ও পাতলা হয়ে যায়। যার ফলে বলিরেখা ও পিগমেন্টেশনের মত সমস্যা দেখা যায়। তাই সূর্যের আলো এড়াতে বাড়ি থেকে বের হওয়ার সময় মুখ ও হাত ঢাকতে ভুলবেন না। সঙ্গে সানস্ক্রিন লাগাতেও ভুলবেন না।

এছাড়াও বর্তমানে আমরা ল্যাপটপ ও ডেস্ক টপের সঙ্গেই আমাদের দিনের অর্ধেক সময় কাটাই। ফলে একটানা এক জায়গায় বসে থাকা ও কম নড়াচড়া করা থেকে শরীরে নানা রোগ দেখা দিচ্ছে। এতে শুধু শরীরই নয়, আমাদের মনও দুর্বল হয়ে পড়ছে ধীরে ধীরে। তাই আমাদের রোজ দিনে কমপক্ষে ৩০-৪৫ মিনিট ব্যায়াম করা উচিত। এতে আমাদের শরীরে রক্ত সঠিকভাবে প্রবাহিত হয়।

একটি গবেষণা অনুসারে, কম হাঁটার ফলে আমাদের দ্রুত বার্ধক্যজনিত সমস্যা দেখা দিচ্ছে। তাই, আমাদের প্রতিদিন ব্যায়াম করা উচিত এবং সারা দিন সক্রিয় থাকার চেষ্টা করা উচিত। এতে করে আমরা অনেক রোগ এড়ানোর সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করতে পারবো।

Story first published: Sunday, November 10, 2024, 16:42 [IST]
X
Desktop Bottom Promotion