ত্বকে ট্যানিং-বলিরেখা, যেকোনও সমস্যা একটি আলুই করবে সমাধান!

By Bhagysree Sarkar

বাঙালিরা আলু ছাড়া যেন জীবন কল্পনাও করতে পারে না। তবে শুধু খাবারে নয়, এর ব্যবহার রূপচর্চায় অনেক পুরাতন। আজও অনেক বিউটিশিয়ানরা রূপচর্চার ঘরোয়া উপাদান হিসেবে আলু পছন্দ করেন। কারণ, এতে আছে ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স, পটশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং জিঙ্ক। আলুতে থাকা উপাদান প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের ত্বকের রং হালকা করতে সাহায্য করে।

আলুর রস ত্বকের কালো দাগ দূর করে এবং উজ্জ্বলতা এনে দেয়। আলুর কিছু উপকারী প্যাক আপনি ব্যবহার করলে হাতে নাতে পাবেন ফলাফল। অনেকেই ত্বক সম্পর্কিত সমস্যা যেমন ট্যানিং, বলিরেখা, ফ্রেকলস, ফাইন লাইন, ব্রণ নিয়ে সমস্যায় পড়েন। ত্বক সংক্রান্ত এসব সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ বিভিন্ন ধরনের ত্বকের যত্নের পণ্য ব্যবহার করে থাকে। আবার অনেকেই বেছে নেন ঘরোয়া প্রতিকার। আজকের প্রতিবেদনে আপনারা জানবেন আলুর ব্যবহারে কীভাবে ত্বক সংক্রান্ত সমস্যার সমাধান করবেন।

potato
  • আলু দিয়ে তৈরি ফেসপ্যাক

আলুতে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য পাওয়া যায়। যা ত্বককে দীর্ঘ সময়ের জন্য তরুণ রাখে। আলুর ব্যবহার ট্যানিংয়ের সমস্যা দূর হয়। ত্বকের উন্নতিতেও সাহায্য করে। এজন্য আলু থেকে ফেসপ্যাক তৈরি করে মুখে ব্যবহার করতে পারেন। এজন্য প্রথমে একটি আলু নিন, তার খোসা ছাড়িয়ে ভালো করে ঘষে নিন। এতে লেবুর রস, সামান্য দুধ ও বেসন দিয়ে ভালো করে মেশান। তৈরি আপনার ফেসপ্যাক। এই প্যাকটি মুখে ভালো করে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন, তারপর মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এক সপ্তাহের মধ্যেই ফলাফল পাবেন হাতে নাতে।

এছাড়াও আলু, মুলতানি মাটি ও গোলাপজল একসাথে মিশিয়েও ফেসপ্যাক বানাতে পারেন। এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো। ১ টেবিল চামচ ঘষা আলু, ১/২ চা চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ গোলাপজল একসাথে মিশিয়ে নিন। গলা ও মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বক হলে এটি না লাগানোই ভালো।

  • আলুর রস ব্যবহার করুন

আলুতে পাওয়ার যায় পটাশিয়াম। যা ত্বকের দাগ ও পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। আলুর রস ত্বকে লাগালে ট্যানিং ও কালো দাগের সমস্যা দূর হয়। এর রসে পাওয়া ভিটামিন বি৬, যা বার্ধক্যজনিত সমস্যাও প্রতিরোধ করতে পারে। আপনি যদি সপ্তাহে তিন থেকে চারবার আপনার মুখে আলুর রস ব্যবহার করেন, তবে এটি বলিরেখা, ফ্রেকলস এবং বার্ধক্যের প্রভাব কমায়। এর ব্যবহারে ত্বক আশ্চর্যজনকভাবে উজ্জ্বল হতে শুরু করে।

Story first published: Wednesday, July 10, 2024, 20:08 [IST]
X
Desktop Bottom Promotion