ত্বকে জ্বালাভাব-চুলকানি? হতে পারে একজিমার লক্ষণ, কী কী এড়িয়ে চলবেন জানুন

By Bhagysree Sarkar

একজিমা একটি সাধারণ চর্মরোগ। তবে দীর্ঘদিন ভুগতে হয়। এটি আমাদের ত্বকে জ্বালাভাব এবং চুলকানির মত সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বড়দের তুলনায় বাচ্চাদের ত্বকে এই সমস্যা বেশি দেখা যায়। তবে যে কোনও বয়সেই এই সমস্যা দেখা দিতে পারে। আবার এই সমস্যা একবার দেখা দিলে, তা সহজে সারতে চায় না।

এই চর্মরোগ সঙ্গে হাঁপানি ও জ্বর সৃষ্টি করতে পারে। এখনও পর্যন্ত এই রোগ ঠেকানোর সঠিক কোনও উপায় খুঁজে বের করতে পারেনি চিকিৎসা মহল।চিকিৎসকদের একাংশের মতে, চিকিৎসার ফলে চুলকানি ও ত্বক লাল হয়ে যাওয়া এড়ানো সম্ভব। কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। যেমন- নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। ত্বক সবসময় পরিষ্কার রাখতে হবে। সঙ্গে গরম জলে স্নান করার অভ্যাস বানাতে হবে।

doctor

একজিমার বেশ কিছু লক্ষণ আছে। যেমন- ত্বক শুকনো হয়ে যাওয়া, জ্বালা করা বা চুলকানি হওয়া। বিশেষ করে রাতে বেশি চুলকানি হতে পারে। হাত, পায়ের পাতা, গোড়ালি, কবজি, গলা, বুক, চোখের পাতা, কনুই ও হাঁটুতে লাল বা বাদামি ছোপ পড়ে। যদিও একজিমা হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে কিছু কিছু বিষয় এই সমস্যার সঙ্গে জড়িত। যেমন-

  • যেকোনও ওষুধ বা কসমেটিকসের পার্শ্বপ্রতিক্রিয়া
  • রোদে দীর্ঘক্ষণ কাজ করা বা রোদে অতিরিক্ত সময় কাটানো
  • অ্যালার্জি ট্রিগার করে এমন খাবার
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই সমস্য়া হতে পারে

তাই এই সমস্যা দেখা দিয়ে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। সঙ্গেই কিছু জিনিস মাথায় রাখতে হবে। একজিমা আছে এমন স্কিনের যত্ন অবশ্যই বাড়তি নিতে হবে। সঙ্গেই কিছু জিনিস এড়িয়ে চলতে হবে। যেমন-

  • এই ধরনের ত্বকের যত্নে অবশ্যই জেন্টল ক্লিনজার বাছাই করে নিন। যা শুষ্ক ও একজিমা প্রন স্কিনের জন্য একদম পারফেক্ট। হাইড্রেটিং ফর্মুলার পি এইচ ব্যালেন্সড ক্লিনজার বেছে নিন।
  • যেকোনও ঋতুতে ময়েশ্চারাইজার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে এই ধরনের ত্বকের যত্নের ক্ষেত্রে তা দ্বিগুণ কাজ করে। কারণ, একজিমা হলে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়। তাই স্কিন সবসময় ময়েশ্চারাইজড রাখা খুব জরুরি।
  • রেটিনয়েড বা ভিটামিন এ যুক্ত স্কিনকেয়ার প্রোডাক্ট অনেকের স্কিনকেয়ারে উপকারী। কিন্তু এক্ষেত্রে তা বিপরীত। এটির ব্যবহার ত্বকের ড্রাইনেস বেড়ে যায়।
  • সিনথেটিক ফ্রেগ্রেন্স, অ্যাসেনশিয়াল অয়েল একজিমা আছে এমন স্কিনের জন্য নয়, এগুলি আপনার ত্বকের আরও সর্বনাশ ডেকে আনতে পারে। এসবের ব্যবহারে অ্যালার্জিক রিঅ্যাকশন ট্রিগারও হতে পারে। তাই সাবধান।

মনে রাখবেন, সবর্দা হালকা ভেজা স্কিনে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। যাতে ত্বক হাইড্রেশন এবং ময়েশ্চারাইজড দুটোই হয়। দিনের বেলা সানস্ক্রিন কিন্তু ভুললে চলবে না। খাবার খেতে একটু সচেতন থাকুন।

Story first published: Saturday, July 6, 2024, 9:30 [IST]
X
Desktop Bottom Promotion