Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Skin Care Tips: ব্রণ ও শুষ্ক ত্বকের সমস্যা দূর হবে নিমেষেই, হলুদের সঙ্গে এই উপাদান মিশিয়ে মুখে লাগান!
Skin Care Tips: সারা বছর ত্বকের নানা সমস্যা লেগেই থাকে। বিশেষ করে, ব্রণ এবং শুষ্ক ত্বকের সমস্যা তো এখন বছরভর। এ ধরনের সমস্যা উপেক্ষা করলে আবার হিতে বিপরীত হতে পারে। তাই সময় থাকতে সাবধান হওয়াই ভালো।
অনেকেই এর জন্য নামীদামি সংস্থার বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তবে তাতে যে সবসময় আশানুরূপ ফল পাওয়া যায়, তা কিন্তু নয়। এক্ষেত্রে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপাদানের উপর। বিশেষজ্ঞদের মতে, হলুদ এবং গোলাপ জল ব্রণ ও ত্বকের শুষ্কভাব কমাতে দারুণ কার্যকর।

গবেষণা বলছে, হলুদে থাকা কারকিউমিন হল এক ধরনের শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ। যা ব্রণ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করতে সাহায্য করে। অন্যদিকে, গোলাপ জল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। যা ত্বকের শুষ্ক-রুক্ষভাব দূর করে এবং ত্বককে ময়েশ্চারাইজ করে। কী করে ব্যবহার করবেন হলুদ এবং গোলাপ জল?
হলুদের ফেস মাস্ক
এক চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে দুই চা চামচ গোলাপ জল মিশিয়ে পুরো মুখে লাগান সমানভাবে। ২০ মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে পরিষ্কার করে ফেলুন। এই মাস্কটি ব্রণ-পিম্পল কমায় এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে।
হলুদ এবং গোলাপ জলের টোনার
গোলাপ জলের সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে নিন। এতে এক চিমটি হলুদ গুঁড়ো ভালো ভাবে মেশান। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়ে, এই টোনারটি লাগিয়ে নিন। ঘরে তৈরি এই টোনার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং ব্রণর সমস্যা দূর করে।
হলুদ এবং গোলাপ জলের ফেসপ্যাক
এক চিমটি হলুদ গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। শোওয়ার আগে এই পেস্টটি সরাসরি ব্রণের জায়গায় লাগান। সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন। এতে ব্রণ ও দাগছোপ কমবে।
মরা চামড়া দূর করতে ফেসপ্যাক
এক চা চামচ চন্দন পাউডারের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। পুরো মুখে লাগিয়ে মিনিট দশেক রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।
এই ফেসপ্যাক ব্যবহারে ত্বক তরতাজা দেখায়, ত্বকের তারুণ্যতা বজায় থাকে। পাশাপাশি মরা চামড়া দূর করতেও সাহায্য করে এটি।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications