New year skin care resolutions 2024: নতুন বছরে জেল্লাদার, মসৃণ ত্বক চান? বছরের প্রথম দিনেই নিন এই শপথগুলো

নতুন বছর আসলেই নিজের কাছে একগাদা প্রতিশ্রুতি নিয়ে থাকেন বহু মানুষ। এটা করবেন না, ওটা করবেন, এমন সমস্ত কিছু। নতুন বছর থেকে নিজেদের জীবনে কিছু না কিছু পরিবর্তন চান সকলেই। নতুন করে অনেক কিছু শুরু করতে চান। এর জন্য মানুষ রেজোলিউশন রাখেন।

আপনিও নিশ্চয়ই নতুন বছর (Happy New Year 2024) আসলেই নিউ ইয়ার রেজলিউশনের (New Year Resolution) একটা লম্বা তালিকা তৈরি করে ফেলেন?

Skin care Resolutions for the New Year 2023

যদি স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বক পেতে চান তাহলে আপনার রেজোলিউশনের তালিকায় কয়েকটি স্কিন কেয়ার রেজোলিউশনও জুড়ে দিন। আজকের আর্টিকেলে রইল কয়েকটা সহজ স্কিন কেয়ার রেজোলিউশন (skin care resolution)।

প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন

প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন

রোজ বাইরে বেরোনোর আগে ত্বকে অবশ্যই সানস্ক্রিন প্রয়োগ করুন। এমনকি আকাশ মেঘলা থাকলেও সানস্ক্রিন লাগিয়ে তবেই বেরোন। নাহলে ক্ষতিকারক UV রশ্মি ত্বকে প্রবেশ করতে পারে এবং ত্বকের বিরাট ক্ষতি করতে পারে।

ময়েশ্চারাইজার লাগান

ময়েশ্চারাইজার লাগান

প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। স্নানের পর এবং প্রতিবার হাত, মুখ ধোওয়ার পর বডি লোশন বা ক্রিম অবশ্যই ব্যবহার করুন। আপনার ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার কিনবেন।

এক্সফোলিয়েট করুন

এক্সফোলিয়েট করুন

ত্বক নিয়মিত এক্সফোলিয়েট বা স্ক্রাব করুন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে এবং ত্বক ফ্রেশ ও উজ্জ্বল দেখাবে। তবে অতিরিক্ত এক্সফোলিয়েট করবেন না। সপ্তাহে একবার বা দু'বারই যথেষ্ট।

রাতে মেকআপ তুলে ফেলুন

রাতে মেকআপ তুলে ফেলুন

রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো ভাবে মুখ পরিষ্কার করুন। এতে ধুলো-ময়লা, মেকআপ দূর হবে। মেকআপ মুখে সারা রাত রেখে দিলে ত্বকের ক্ষতি হতে পারে।

স্বাস্থ্যের দিকে নজর দিন

স্বাস্থ্যের দিকে নজর দিন

স্বাস্থ্য খারাপ থাকলে ত্বকে সবচেয়ে বেশি প্রভাব পড়ে। তাই সুস্থ-সবল থাকতে এবং ত্বক ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার খান, রোজ ৮-৯ ঘণ্টা ভালো করে ঘুমোন এবং অবশ্যই শরীরচর্চা করুন। প্রতিদিন সঠিক সময়ে খাওয়াদাওয়া করুন এবং সময়মতো ঘুমাতে যান। আর অবশ্যই বেশি করে জল খান।

কেমিক্যালজাতীয় প্রোডাক্ট বেশি ব্যবহার করবেন না

কেমিক্যালজাতীয় প্রোডাক্ট বেশি ব্যবহার করবেন না

কেমিক্যালজাতীয় প্রোডাক্টের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে দিন। এগুলি অত্যধিক ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে। তাই বেশি করে আয়ুর্বেদিক বা অগ্যানিক প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করুন। আপনি বাড়িতেই প্রাকৃতিক উপাদান দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক উপাদান ত্বকে পুষ্টি জোগায় এবং ত্বকের কোনও ক্ষতি করে না।

X
Desktop Bottom Promotion