চুল দ্রুত লম্বা করতে চান? রোজকার ডায়েটে রাখুন এই ৬ বীজ!

আমরা দৈনন্দিন যা কিছু খাই তার প্রভাব স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলেও দেখা দেয়। চুল পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পেলে শুষ্ক, রুক্ষ, নিস্তেজ হয়ে পড়ে। চুল আরও বেশি ঝরতে থাকে। চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তাই চুলে যাতে সঠিক পরিমাণ পুষ্টি সরবরাহ হয়, তার জন্য চুল ও স্ক্যাল্পের ঠিকমতো যত্ন নিন এবং রোজকার ডায়েটে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য অবশ্যই অন্তর্ভুক্ত করুন। বিভিন্ন ধরনের বীজ হল পুষ্টির পাওয়ার হাউস। চুলে পুষ্টি যোগাতে আপনার রোজকার ডায়েটে বিভিন্ন ধরনের বীজ রাখতেই পারেন।

seeds for hair growth and thickness

বীজে ওলিক অ্যাসিড, প্রোটিন, আয়রন, বায়োটিন, ক্যালশিয়াম, ভিটামিন এ এবং ই, জিঙ্ক ছাড়াও আরও অনেক পুষ্টিগুণ রয়েছে। সেই কারণেই বিভিন্ন বীজ আমাদের চুলের বৃদ্ধির জন্য যাদুকরী ওষুধ! আসুন জেনে নেওয়া যাক, চুলের যত্নে কোন কোন বীজ ডায়েটে রাখতে পারেন-

তিলের বীজ

তিলের বীজ

চুলে সঠিক পুষ্টি সরবরাহ হলেই চুল ও স্ক্যাল্প থাকবে সুস্থ, আর চুলের বৃদ্ধিও হবে দ্রুত। কালো এবং সাদা তিলের বীজ খনিজ, ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ। এগুলি চুল উজ্জ্বল ও মজবুত করে।

কালো জিরা

কালো জিরা

জার্নাল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, কালো জিরা চুলের ফলিকলে পুষ্টি যোগায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া কমায়। এর অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সুস্থ রাখে, আর স্ক্যাল্পের সংক্রমণও প্রতিরোধ করে।

সূর্যমুখী বীজ

সূর্যমুখী বীজ

সূর্যমুখী বীজও খুব পুষ্টিকর। এই বীজে জিঙ্ক এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

মেথি বীজ

মেথি বীজ

মেথি বীজ চুল পড়া কমায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং খুশকি দূর করে। এতে রয়েছে প্রোটিন, নিয়াসিন, অ্যামিনো অ্যাসিড এবং পটাশিয়াম। এই উপাদানগুলি চুল সুস্থ রাখে।

কুমড়োর বীজ

কুমড়োর বীজ

জিঙ্ক, সেলেনিয়াম, কপার, ভিটামিন এ, বি এবং সি-তে ভরপুর কুমড়োর বীজ। এই উপাদানগুলিই চুল পড়া কমায় এবং উজ্জ্বল করে তোলে।

ফ্ল্যাক্সসিড

ফ্ল্যাক্সসিড

ফ্ল্যাক্সসিডও চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধি ঘটায়। তাছাড়া, রক্তে শর্করা এবং কোলেস্টেরল চুল পড়ার অন্যতম কারণ হতে পারে। ফ্ল্যাক্সসিড এই সব শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে, যে কারণে চুল পড়া অনেকটাই কমে। ফ্ল্যাক্সসিড ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস সমৃদ্ধ। এই সব গুণের কারণেই চুলের ফলিকল খুব ভালো থাকে।

Story first published: Tuesday, February 28, 2023, 12:26 [IST]
X
Desktop Bottom Promotion