Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Grapes Face Packs: দাগছোপ থাকবে না, মসৃণ ও জেল্লাদার ত্বক ফিরবে আঙুরের গুণেই! দেখুন কী ভাবে ব্যবহার করবেন
আঙুরের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা সকলেই জানি! লাল, কালো কিংবা সবুজ, আঙুর যেমনই হোক না কেন, উপকারিতা হিসেবে কিন্তু সব আঙুরই সমান। কিন্তু রসালো এই ফলটি যে কেবল খাদ্য হিসেবেই উপকারী তা নয়! ভিটামিন, খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আঙুর ত্বকের যত্নেও জাদুকরী প্রভাব ফেলতে পারে।

অ্যান্টি-এজিং গুণ সম্পন্ন আঙুর ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেয়। ত্বক পরিষ্কার রাখে। ত্বকের দাগ ছোপ দূর করে। আর সানবার্ন থেকেও আমাদের ত্বককে রক্ষা করে। এ ছাড়াও আঙুরে রয়েছে ভিটামিন কে, ই, সি, ভিটামিন বি১, বি২-এর মতো উপকারী পুষ্টিগুণ। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, যে কারণে ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়। তাই, সুন্দর লাবণ্যময় ত্বক পেতে হলে ব্যবহার করুন আঙুর! কিন্তু ত্বকের যত্নে কী ভাবে কাজে লাগাবেন আঙুরকে? আসুন জেনে নেওয়া যাক।

কোলাজেন উৎপাদন বাড়াতে
ভিটামিন এ সমৃদ্ধ আঙুর ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়। ত্বকে বলিরেখা পড়তে দেয় না। আর, টমেটোতেও রয়েছে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য। যে কারণে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না।
কয়েকটি আঙুর আর একটি ছোটো টমেটো একসঙ্গে পেস্ট করুন। চোখ আর ঠোঁট বাদ দিয়ে পুরো মুখে ও গলায় প্যাকটি লাগিয়ে নিন। ২০ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য
ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে হলে এই ফেস প্যাক ব্যবহার করুন। কয়েকটি কালো আঙুর পেস্ট করে, তার সঙ্গে ১ টেবিল চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ গোলাপ জল মেশান। প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

ডার্ক সার্কেল কমাতে
আঙুর ডার্ক সার্কেল থেকেও মুক্তি দিতে পারে। ঘুমাতে যাওয়ার আগে চোখের নীচে সবুজ আঙুরের পাল্প লাগান। আপনি চাইলে গ্রেপসীড তেলও ব্যবহার করতে পারেন।

শুষ্ক ত্বকের জন্য
ত্বক ময়েশ্চারাইজ করে এবং মসৃণ ও কোমল করে তোলে আঙুরের এই ফেস প্যাক। ২-৩টি স্ট্রবেরির সঙ্গে ৪-৫টি আঙুর ব্লেন্ড করুন। পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

আঙুর এবং মধুর ফেস প্যাক
আঙুরের পাল্পের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই ফেস প্যাক ব্যবহার করতে পারেন। মধুতে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা ব্রণ এবং সোরিয়াসিসের চিকিৎসায় সাহায্য করে।

আঙুর এবং টক দইয়ের ফেস প্যাক
আঙুরের পাল্পের সঙ্গে ১ টেবিল চামচ টক দই মেশান ভালো ভাবে। এতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখ এবং গলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকের বলিরেখা কমায়। শুষ্ক ত্বককে করে তোলে মসৃণ ও কোমল।



Click it and Unblock the Notifications