Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Hair fall Treatment: ঘরোয়া উপায়ে কয়েক সপ্তাহেই কমবে চুল পড়া! দেখে নিন কী করবেন
Ways to Treat Hair Loss in Bengali: চুল পড়া আজকালকার দিনে খুব সাধারণ একটা সমস্যা। কম-বেশি সকলেই এই সমস্যার শিকার। দূষণ, ধুলোবালি, অস্বাস্থ্যকর জীবনযাপন, শারীরিক সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতার কারণে সারা বছরই চুল ঝরতে থাকে। এর পাশাপাশি খুশকির কারণেও চুল পড়ার সমস্যা দেখা যায়। চুলে চিরুনি দিলে কিংবা শ্যাম্পু করলে গোছা গোছা চুল উঠতে থাকে।

চুল পড়া কমাতে মানুষ কত কিছুই না করে। কিন্তু হাজার চেষ্টার পরেও ফল মেলে না! এর থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন। ঘরে থাকা কিছু সাধারণ জিনিস দিয়েই চুলে পরিচর্যা করুন।

অলিভ অয়েল
গবেষণা দেখা গেছে, অলিভ অয়েল দিয়ে স্ক্যাল্পে মালিশ করলে চুলের ঘনত্ব বাড়ে এবং চুল ভেতর থেকে শক্তিশালী হয়। ২ টেবিল চামচ অলিভ অয়েল হালকা গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন ১৫ মিনিট। তারপর পুরো চুলে তেল লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ বার মাথায় লাগাতে পারেন এই তেল।

অ্যালোভেরা
অ্যালোভেরায় অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে। এটি স্ক্যাল্প ও চুল ময়েশ্চারাইজ করে। খুশকি কমাতেও সাহায্য করে এবং চুল পড়া কমায়। ১ চা চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল মাথায় লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। তারপর শ্য়াম্পু করে ফেলুন।

পেঁয়াজ
পেঁয়াজের রস মাথায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ বার এটি করতে পারেন। গবেষণায় দেখা গেছে, পেঁয়াজের রস চুলের বৃদ্ধি ঘটায়।

নারকেল তেল
নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুলে পুষ্টি যোগায়। নারকেল তেল হালকা গরম করে স্ক্যাল্প ও চুলে লাগান। ১৫ মিনিট মাথায় তেল মালিশ করার পর আরও আধ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ২-৩ বার চুলে তেল লাগালেই ভালো ফল পাবেন!

মধু, দারুচিনি এবং অলিভ অয়েল
দারুচিনি চুলের বৃদ্ধি ঘটায়। অলিভ অয়েল চুলকে হাইড্রেট এবং কন্ডিশন করে। মধুও চুল কন্ডিশন করে এবং খুশকিও কমায়। ১ টেবিল চামচ দারুচিনি গুঁড়োর সঙ্গে ১ টেবিল চামচ মধু আর ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুই বার এই হেয়ার মাস্ক লাগাতে পারেন।

নিম পাতা
গবেষণায় দেখা গেছে, নিমের অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি-সৃষ্টিকারী ছত্রাকের বৃদ্ধি প্রতিরোধ করে। নিমের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য স্ক্যাল্প ও চুলকে সুস্থ রাখে। এ ছাড়াও, নিম চুল পড়া কমায়। নিম পাতার সঙ্গে সামান্য জল মিশিয়ে বেটে নিন। স্ক্যাল্পে নিমের পেস্ট লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর মাথা ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications