রাতে শুতে যাওয়ার আগে ত্বকের যত্ন নিন এই ভাবে, উপচে পড়বে মুখের জেল্লা!

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে রাতের রূপচর্চা খুবই কার্যকর। সারা দিনের কর্ম ব্যস্ততা, ধুলোবালি, দূষণের কারণে ত্বক নিস্তেজ, প্রাণহীন হয়ে পড়ে। ফলে রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের পরিচর্যা খুবই প্রয়োজনীয়। সন্ধ্যায় বা রাতে বাড়ি ফেরার পর ত্বকে সারা দিনের জমে থাকা ময়লা এবং ব্যবহৃত মেকআপ ভালো করে ত্বক থেকে পরিষ্কার করা জরুরী।

Simple Ways To Make Skin Glow Overnight

ত্বক থেকে মেকআপ, ধুলো-ময়লা তুলে না ফেললে ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে, ত্বক স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবে না, ফলে ব্রণ, ব্ল্যাককহেডস, হোয়াইট হেডস বা ত্বকের আরও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন, রাতের বেলা ত্বকের যত্ন নেবেন কী ভাবে -

চাল এবং তিলের স্ক্রাব

চাল এবং তিলের স্ক্রাব

সমপরিমাণ চাল ও তিল সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ভাল করে পিষে নিয়ে আপনার বডিতে ও মুখে লাগান। এক বা দুই মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

তিল ত্বকে পুষ্টি জোগায় এবং বয়সের ছাপ পড়তে দেয় না। চাল ত্বককে এক্সফোলিয়েট এবং ময়েশ্চারাইজ করে। ত্বক নিমেষেই উজ্জ্বল করতে পারেন এই স্ক্রাব।

স্লিপিং প্যাক

স্লিপিং প্যাক

প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। তারপর মুখ মুছে এক চা চামচেরও কম স্লিপিং প্যাক নিয়ে মুখে ম্যাসাজ করুন। এই প্যাকগুলি খুব সহজেই ত্বকে শোষিত হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে হালকা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে, ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ঘুমানোর সময় স্লিপিং প্যাক আমাদের ত্বকে পুষ্টি জোগায়।

দুধ প্রয়োগ করুন

দুধ প্রয়োগ করুন

কাঁচা দুধ মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। যতক্ষণ না পর্যন্ত দুধ সম্পূর্ণরূপে ত্বকে শোষিত হচ্ছে, ততক্ষণ ম্যাসাজ করুন। পরদিন সকালে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

দুধ কেবল মুখের কালো দাগছোপ দূর করে না, পাশাপাশি ত্বকে পুষ্টিও জোগায়। এছাড়াও, দুধ দীর্ঘস্থায়ী ক্ষত নিরাময় করতে, ব্রণ এবং ব্ল্যাকহেডসের কমাতে, বয়সের ছাপ রোধ করতে সহায়তা করে।

স্ক্রাব এবং ময়েশ্চারাইজ

স্ক্রাব এবং ময়েশ্চারাইজ

ঘুমানোর আগে মেকআপ ভাল করে তুলে ফেলুন। ত্বক পরিষ্কার করতে হালকা এক্সফোলিয়েটর ব্যবহার করুন। মধু এবং মুলতানি মাটির প্যাক লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। প্যাকটি শুকিয়ে গেলে হাতে একটু জল নিয়ে কিছুক্ষণ আপনার মুখ ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে মুছে নিন। তারপর নাইট ক্রিম লাগিয়ে শুয়ে পড়ুন। ঘুম থেকে উঠে মুখ ভাল করে পরিষ্কার করে নেবেন।

চোখের পরিচর্যা

চোখের পরিচর্যা

ঘুমানোর সময় আই কনট্যুর জেল ব্যবহার করুন, যা চোখের চারপাশের ত্বককে হাইড্রেট করবে। এছাড়া, ঘুমানোর সময় আই মাস্ক ব্যবহার করতে পারেন। ঘুম থেকে উঠে ঠান্ডা জলে চোখ ধুয়ে নিন। এতে আপনার চোখ ফ্রেশ দেখাবে!

ফেসিয়াল অয়েল

ফেসিয়াল অয়েল

শীতকালে খাঁটি আয়ুর্বেদিক ফেস অয়েল ব্যবহার করুন, যা আপনার ত্বকে পুষ্টি যোগাবে। শুষ্ক ত্বকের ক্ষেত্রে, মুখে সারা রাত এই অয়েল লাগিয়ে পরদিন সকালে মুখ পরিষ্কার করে নিন। নর্মাল ত্বকের জন্য, ফেসিয়াল অয়েল প্রায় এক ঘণ্টা রেখে তারপর ফেশওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।

ঘুম থেকে উঠে প্যারাবেনস এবং SLS মুক্ত হালকা ক্লিনজার ব্যবহার করুন। তারপরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এরপর ফেস মিস্ট লাগান।

X
Desktop Bottom Promotion