Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Saffron for skin beauty: শীতে ত্বকের জৌলুস ফিরিয়ে আনবে কেশর, কিন্তু কীভাবে আসল কেশর চিনবেন?
Saffron for skin beauty: বিরিয়ানি-পোলাও বা অন্যান্য খাবারেই শুধু যে কেশর (saffron) ব্যবহার হয়, তা কিন্তু নয়। কেশরের রয়েছে হাজারও গুণ, যা শুনলে চমকে উঠবেন আপনি। কেশর বা জাফরান, তার অনন্য গন্ধ ও রঙের জন্য সারা বিশ্ব বিখ্যাত।
খাবারকে সুস্বাদু করার পাশাপাশি অনেক ঔষধি গুণের জন্যও কেশর ব্যবহার করা হয়। শুধু তাই নয়, আমাদের স্কিন কেয়ারেও (Saffron in skin care) এটি দারুণ উপকারী। তবে তা অবশ্যই হতে হবে আসল ও খাটি জাফরান।

কেশর বা জাফরানে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। এটি আমাদের ত্বক উজ্জ্বল করতে ও লাবণ্য ফেরাতে সহায়তা করে। একই সঙ্গে ত্বকের বলিরেখা দূর করতেও সাহায্য করে। নিয়মিত জাফরান দুধ খেলে ত্বকের কালচে ভাব দূর হয়ে, ফিরে আসে মুখে আভা। ত্বক সংক্রান্ত নানান সমস্যা দূর (Saffron removes various skin problems) করতে সাহায্য করে জাফরান।
এটি ব্যবহার করে অনেক ধরনের ফেসপ্যাক তৈরি করতে পারেন। যা ত্বককে কোমল ও নরম করে তুলবে। এটি ক্রোকাস নামক বিশেষ ধরনের ফুল থেকে পাওয়া যায়। যা বিশেষত শরৎকালে ফোটে। এই ফুলের ভিতর থেকে কিছু সুতো বের হয়, যাকে জাফরান বলা হয়। তবে একটি ফুল থেকে মাত্র ৩ বা ৪ টি থ্রেড বের হয়।
অনেক ফুল একসঙ্গে মিলিয়েও অল্প পরিমাণ জাফরান তৈরি করা যায়। যার কারণে জাফরানের দাম অনেক বেশি। এর কয়েক গ্রামের দাম শুনলেই, মাথায় হাত পড়ে মধ্যবিত্তদের। দাম বেশি হওয়ায় বাজারে নকল জাফরানও কিন্তু ছড়িয়ে পড়েছে। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, এটি কেনার আগে কোন সহজ পদ্ধতির সাহায্যে কয়েক মিনিটের মধ্যে জাফরানের বিশুদ্ধতা পরীক্ষা করতে পারেন (How to identify fake saffron)।
- ঠাণ্ডা জলে পরীক্ষা
জাফরান থ্রেডগুলি ঠাণ্ডা জলের একটি পাত্রে রাখুন। কিছুক্ষণেই রঙ পরিবর্তনের জন্য অপেক্ষা করুন। আসল জাফরান ধীরে ধীরে সোনালি হয়ে যাবে, আর নকল জাফরান অবিলম্বে লাল হয়ে যাবে। এর থেকেই বুঝবেন কোনটি আসল ও কোনটি নকল।
- গরম জলে পরীক্ষা
আসল ও নকল জাফরানের পার্থক্য বুঝতে গরম জলে কিছু জাফরান দিন। মনে নকল জাফরান কৃত্রিম রং দিয়ে তৈরি করা হয়, তাই এটি জল অবিলম্বে লাল হয়ে যাবে। তবে যদি আসল জাফরান হয়, তাহলে তা প্রাকৃতিক রঙ ছাড়বে এবং ধীরে ধীরে জলকে রঙিন করবে।
- স্বাদ দিয়ে বুঝুন
মনে রাখবেন, আসল জাফরানের মতো নকল জাফরানের সুগন্ধ নেই। নকল জাফরানে তিক্ত এবং ধাতব স্বাদ থাকে। অর্থাৎ, আসল জাফরানের যে বিশেষ স্বাদ রয়েছে, তা নকল জাফরানে কখনই থাকবে না। আসল জাফরানের একটি বিশেষ ধরনের সুগন্ধ রয়েছে, যা ফুলের মতো গন্ধ। সঙ্গেই সামান্য মাটির স্বাদও আছে।
- টেক্সচার বুঝুন
আসল জাফরানের থ্রেডগুলি খুব পাতলা এবং লম্বা হয়। এই থ্রেডগুলি একে অপরের থেকে সহজেই আলাদা হয়ে যায়। আপনি যদি সাবধানে লক্ষ্য করেন তবে আপনি এই থ্রেডগুলির শেষে একটি শিঙার মুখের মতো একটি সামান্য স্ফীতি দেখতে পাবেন।
- গন্ধ লক্ষ্য করুন
নকলের থেকে আসল জাফরানের গন্ধ খুবই বেশি। এটি মধু ও শুকনো ঘাসের মতো মিষ্টি এবং সামান্য ফুলের মত গন্ধ পাবেন। তবে নকল জাফরানের গন্ধ খুবই শক্তিশালী এবং কৃত্রিম। নকল জাফরান তৈরিতে কিছু বিশেষ রাসায়নিক যোগ করা হয়, যেমন পিক্রোক্রোসিন এবং সাফরানাল। যারজন্য এই গন্ধটি পাওয়া যায়।
- হাতে ঘষে পরীক্ষা করুন
এজন্য আপনার আঙ্গুল দিয়ে কয়েকটি জাফরান থ্রেড ঘষুন। দেখবেন, আসল জাফরানে একটি হলুদ বা কমলা আভা ছাড়বে। কিন্তু যদি তা না হয়, তবে এটি নকল জাফরান বলেই বুঝবেন।
এছাড়াও জাফরানের রঙ অনেক গুরুত্বপূর্ণ। আসল জাফরানের রঙ হবে উজ্জ্বল লাল, কিন্তু নকল জাফরানের রং হবে কৃত্রিম মেরুন। এই কয়েকটি বিষয় একটু নজর করে দেখলেই বুঝতে পারবেন, আপনি আসল নাকি নকল জাফরান কিনেছেন।



Click it and Unblock the Notifications