ত্বকের জেল্লা ফেরাতে ম্যাজিকের মত কাজ করবে চালের জল, কীভাবে দেখুন

By Bhagysree Sarkar

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে অনেকেই নানান রূপচর্চা করেন। নিয়ম করে ত্বকের যত্নও নেন। অনেকেই আবার সপ্তাহে একবার পয়সা খরচ করে যাচ্ছেন বিউটি পার্লারেও। তবুও ত্বকের জেল্লা ধরে রাখতে পারচ্ছেন না। তবে আপনি কি ত্বকের যত্নে চালের জল ব্যবহার করছেন? বিশেষজ্ঞরা বলছেন, চালের জল আছে এমন বেশ কিছু উপাদান যা আমাদের রূপচর্চায় ফেলতে পারে বিশাল প্রভাব।

বর্তমানে চালের জল ত্বকের যত্নে অপরিহার্য হয়ে উঠেছে। চালের জল, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি প্রাকৃতিক স্কিন টোনার। এই চালের জল প্রস্তুত করতে, এক কাপ পরিষ্কার ধুয়ে নেওয়া চাল নিতে হবে। এরপর ৩ কাপ জলে সেটিকে ভিজিয়ে রাখতে হবে। সারারাত রেখে দিন। পরের দিন জল ছেঁকে এটিকে ফ্রিজে রেখে দিন।

skin

এরপর এই জলে আপনি একটু লেবুর রস এবং অ্যালোভেরা মিশিয়ে একটি জেল তৈরি করতে পারেন। মিশ্রণটি সপ্তাহে ২-৩ বার আপনার মুখে ব্যবহার করুন। মাস পেরতেই দেখবেন পরিবর্তন। এছাড়াও এই চালের জলে আপনি কিছু পরিমাণ তুলোর প্য়াড ভিজিয়ে রাখতে পারেন। যার ব্যবহার আপনার ত্বককে আলতো করে টোন করবে। এই জল আপনি বেশকিছু সময় ধরে ব্যবহার করলে, আপনার ত্বক মসৃণ এবং উজ্জ্বল হবে।

  • কিন্তু কেন চালের জল ব্যবহার করবেন?

বিশেষজ্ঞরা বলছেন, এতে অ্যান্টি-এজিং সুবিধা রয়েছে। কারণ, চালের জলে রয়েছে অ্যামিনো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট। যা কোলাজেনকে উদ্দীপিত করে। এছাড়াও, এটি সূর্যের পোড়া বা ট্যানিংয়ের সমস্যা, সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মির দ্বারা সৃষ্ট ক্ষতি মেরামতের জন্য একটি জীবন রক্ষাকারী উপাদান হিসেবেও পরিচিত। চালের জল পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। এটি তৈলাক্ত এবং ব্রণ-প্রবণ ত্বকের জন্য সবচেয়ে উপকারী বলেও মনে করা হয়।

  • এবার আসা যাক, আদতে কী এই চালের জল?

চাল ভিজিয়ে রাখার পর যে স্টার্চি জল থাকে তাকে রাইস ওয়াটার বলে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে। যেগুলি স্বাস্থ্যকর ত্বকের জন্য অত্যাবশ্যক। অ্যান্টিঅক্সিডেন্ট এবং চালের জলে পাওয়া ফেরুলিক অ্যাসিড এবং অ্যালানটোইনের মতো পদার্থগুলি পিগমেন্টেশন হালকা করে ত্বকের টোনের ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ আপনার ত্বকের যত্নের রুটিনে চালের জল অন্তর্ভুক্ত করা বুদ্ধিমানের কাজ হতে পারে। এটি একটি সহজ, প্রাকৃতিক প্রতিকার যা সময়ের সঙ্গে সঙ্গে আপনার ত্বকের গুণমানকে পরিবর্তন করতে পারে।

Story first published: Wednesday, March 27, 2024, 22:55 [IST]
X
Desktop Bottom Promotion