আন্ডারআর্মের বিশ্রী কালো দাগ নিয়ে চিন্তিত? এই ঘরোয়া উপায় মেনে চললে মিটবে সমস্যা

By Bhagysree Sarkar

সুন্দর দেখতে কে না পছন্দ করেন। তবে বর্তমানে পরিবর্তনশীল জীবনধারায় তা আর হয়ে ওঠে না। নিত্যদিনই ত্বক সংক্রান্ত হাজার সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের। যা আমাদের আত্মবিশ্বাসবোধ একেবারে কমিয়ে দেয়। আর এই তালিকায় অন্যতম হল ডার্ক আন্ডারআর্ম। আবহাওয়ায় আর্দ্রতা থাকায় গরমভাব এখনও কাটেনি। ফলে অনেকেই হাতকাটা বা স্লিভলেস পোশাক পড়তে পছন্দ করেন। এমত অবস্থায় সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের ডার্ক আন্ডারআর্ম।

ডার্ক আন্ডারআর্ম একটি সাধারণ সমস্যা, যা অনেক মানুষকেই ভোগায়। এই সমস্যায় বেশি পড়েন নারীরা। এই কারণে, তিনি প্রায়শই স্লিভলেস পোশাক পরতে দ্বিধা বোধ করেন। এই সমস্যাটি অনেক কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে রেজার বার্ন, শেভ করার পরে চুল গজানো, ব্যাকটেরিয়া সংক্রমণ এবং হরমোনের ভারসাম্যহীনতা। তবে কিছু ঘরোয়া প্রতিকার এবং অন্যান্য কিছু টিপস দিয়ে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আজকের প্রতিবেদনে আপনারা এই সম্বন্ধেই বিস্তারিত জানবেন-

underarms

আন্ডারআর্মের কালোভাব দাগ দূর করার ঘরোয়া উপায়-

  • বেকিং সোডা- বেকিং সোডা প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে, যা ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে নরম করে। জল দিয়ে বেকিং সোডার পেস্ট তৈরি করে আন্ডারআর্মে লাগান। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন।
  • লেবুর রস- লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা ত্বকের রঙ ফর্সা করতে সাহায্য করে। একটি লেবুর রস বের করে আন্ডার আর্মে লাগান। ১০-১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • চন্দন পাউডার- চন্দন পাউডার ত্বককে ঠাণ্ডা ও প্রশান্ত করে। চন্দনের গুঁড়ো ও জল মিশিয়ে পেস্ট তৈরি করে আন্ডারআর্মে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • হলুদ- হলুদে অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। হলুদ ও জলের পেস্ট তৈরি করে আন্ডার আর্মে লাগান এবং কিছুক্ষণ পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • মধু- মধুতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে। সরাসরি আন্ডারআর্মে মধু লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

মেকআপ কাজল ছাড়া অসম্পূর্ণ, কিন্তু রোজদিন কাজল লাগালে কী মারাত্মক সমস্যা হতে পারে জানেন?

আন্ডারআর্মের কালো দাগ দূর করার কিছু টিপস-

  • নিয়মিত শেভিং- নিয়মিত শেভিং ইনগ্রাউন চুল কমাতে পারে, যা কালো আন্ডারআর্মের একটি প্রধান কারণ। এছাড়াও, শেভ করার পরে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • পরিচ্ছন্নতার যত্ন নিন- আন্ডারআর্মগুলি পরিষ্কার এবং শুকনো রাখুন। ঘাম এড়াতে, সুতির কাপড় পরুন এবং সময়ে সময়ে রোল লাগাতে থাকুন।
  • এক্সফোলিয়েশন- ত্বকের মৃত কোষ দূর করতে সপ্তাহে একবার আন্ডারআর্ম এক্সফোলিয়েট করুন।
  • সানস্ক্রিন ব্যবহার করুন- আন্ডারআর্মের ত্বককে সূর্যের আলো থেকে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করুন। বিশেষ করে, যদি আপনি স্লিভলেস পরে থাকেন বা সমুদ্র সৈকতের মতো কোনও জায়গায় যাচ্ছেন।

এছাড়াও হরমোনের ভারসাম্যহীনতাও কালো আন্ডারআর্মের কারণ হতে পারে। তাই এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Monday, September 16, 2024, 14:50 [IST]
X
Desktop Bottom Promotion