বলিরেখা থেকে সানবার্ন, ত্বকের বহু সমস্যার সমাধান সানস্ক্রিনেই!

Benefits of Sunscreen in Bengali: বছরের অন্যান্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে সূর্যের তাপ এবং অতিবেগুনী রশ্মির তেজ প্রখর হয়। তীব্র গরমে ত্বকে হিট ব়্যাশ, ফুসকুড়ি, সানবার্ন, ট্যান, কালচে দাগছোপ, বলিরেখার মতো নানা সমস্যা দেখা দেয়। এই সব সমস্যা থেকে বাঁচতে বিশেষজ্ঞরা সব সময়ই আমাদের সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। দিনের বেলা বাড়ির বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন ভুললে চলবে না।

সানস্ক্রিন লাগালে ত্বকে এমন একটি স্তর তৈরি হয়, যা সূর্যের রশ্মিকে ত্বকের অভ্যন্তরে পৌঁছাতে বাধা দেয়। কোলাজেন, ইলাস্টিন এবং কেরাটিনের মতো ত্বকের প্রোটিনগুলিকেও রক্ষা করতে পারে সানস্ক্রিন। ফলে ত্বক সুস্থ সবল থাকে।

Sunscreen during summer season

বার্ধক্যের ছাপ পড়তে দেয় না - ত্বকে বার্ধক্যের ছাপ পড়া রোধ করতে চাইলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকের ওপর পড়লে মারাত্মক ক্ষতি হয়। বলিরেখা, ফাইন লাইনস এবং ত্বকের অকাল বার্ধক্য হতে পারে। তাই প্রতিদিন বাইরে বেরোনোর আগে ভালো ভাবে সানস্ক্রিন লাগিয়ে নিন। এতে ত্বকের তারুণ্যতা বজায় থাকবে।

ত্বক সুস্থ রাখে - ত্বক সুস্থ এবং উজ্জ্বল রাখার জন্য ইলাস্টিন, কোলাজেন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির প্রয়োজন হয়। কিন্তু সূর্য রশ্মি ত্বককে ভেতর থেকে ক্ষতিগ্রস্থ করে। তাই সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা উচিত। সানস্ক্রিন ত্বকের এই ক্ষতি হওয়া আটকায় এবং ত্বক সুস্থ রাখে।

সানবার্ন হতে দেয় না - গরমের সময় শরীরের খোলা অংশ রোদের তাপে পুড়ে কালো হয়ে যায়। ত্বকে লালচেভাব, ব়্যাশ, কালশিটে, ফোলাভাব, ফোসকাও দেখা দেয়। আবার সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সারেরও কারণ হতে পারে। এই সব সমস্যা থেকে বাঁচতে চাইলে আজ থেকেই শুরু করুন সানস্ক্রিনের ব্যবহার।

ট্যান পড়ে না - সানস্ক্রিন ত্বকে ট্যান পড়তে দেয় না। রোদে বেরোনোর ২০ মিনিট আগে সানস্ক্রিন লাগিয়ে নিন। প্রতি দুই ঘণ্টা পর পর সানস্ক্রিন লাগালে ত্বক চড়া রোদ থেকে সুরক্ষিত থাকবে।

পিগমেন্টেশন দেখা দেয় - সূর্যের তাপে ত্বকে পিগমেন্টেশন হওয়া খুবই সাধারণ। এর ফলে ত্বককে নিস্তেজ এবং শুষ্ক দেখায়। একবার ত্বকের বিবর্ণতা বা হাইপারপিগমেন্টেশন হয়ে গেলে তা থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন। তাই আগে থেকেই সতর্ক হোন। বাড়ির বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন লাগান।

X
Desktop Bottom Promotion