Winter Skin Care: দামি প্রসাধনী নয়, ত্বকের জেল্লা ফেরাবে কাঁচা দুধ! এইভাবে ব্যবহার করুন

Winter Skin Care: দুধ আমাদের একাধিক স্বাস্থ্য উপকারিতা দেয়। যেকোনও পানীয়, চা ও অন্যান্য বিভিন্ন খাবার তৈরিতে দুধ ব্যবহার করে থাকি। তবে আপনি জানলে অবাক হবেন, দুধ (milk ) শুধু স্বাস্থ্য উপকারিতাই নয়, ত্বকের জেল্লা বাড়াতেও দারুন কার্যকরী।

শীতে ত্বকের যত্নে হাজার প্রসাধনী ব্যবহার করেও অনেকেই ফল পান না। কিন্তু আমরা যদি বলি, আপনাকে আর গাদা গাদা টাকাও খরচ করতে হবে না। আবার ত্বকের জেল্লাও ফিরবে এই একটি উপাদানেই, বিশ্বাস হবে?

milk

শুনতে অবাক লাগলেও, এটা ঠিক যে ত্বককে উজ্জ্বল ও নরম করে তুলতে কাঁচা দুধের বিকল্প (Raw milk) নেই। শীতকালে বাতাসের শুষ্কতায় ত্বক একেবারে জেল্লাহীন দেখায়। তাই ত্বকের যত্নে ভরসা রাখুন কাঁচা দুধের উপর। প্রাচীনকাল থেকেই রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ এই কাঁচা দুধের (Raw milk for skin care) জুড়ি মেলা ভার।

আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে এমন কিছু কাঁচা দুধের ফেসপ্যাক (Raw milk face pack) সম্পর্কে জানবো। এগুলি আপনার ত্বকের জন্য খুবই উপকারী (Benefits of raw milk face pack) এবং কার্যকর হতে পারে। আসুন এই ফেসপ্যাকগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই-

  • দুধ ও গোলাপ জলের ফেসপ্যাক

এই ফেসপ্যাক বানাতে আপনার প্রয়োজন ১ চা চামচ কাঁচা দুধ ও ১ চা চামচ গোলাপ জল। উভয় উপাদান একসঙ্গে মিশিয়ে তুলোর সাহায্যে মুখে লাগান। প্রায় ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি আপনার মুখকে সতেজ এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে।

  • দুধ ও চন্দনের ফেসপ্যাক

এই ফেসপ্যাক বানাতে প্রথমে নিন ১ চা চামচ কাঁচা দুধ, সঙ্গে হাফ চা চামচ চন্দন গুঁড়ো। উভয় উপাদান ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর এটি আপনার মুখে ১৫ মিনিটের জন্য লাগান। ১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার মুখের ময়লা দূর করে। এছাড়াও, এটি ব্রণ কমাতে সাহায্য করে।

  • দুধ ও মধুর ফেসপ্যাক

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এই ফেসপ্যাকের বিকল্প নেই। এজন্য ১ চামচ কাঁচা দুধে ১ চামচ মধু মিশিয়ে মুখে ভালো করে লাগান। তারপর ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। মধু আপনার ত্বকের বলিরেখা কমাবে এবং আর্দ্রতা ধরে রাখবে। একই সাথে, দুধ আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

  • দুধ ও হলুদের ফেসপ্যাক

দুধ ও হলুদ, এই দুই উপাদানই আমাদের ত্বকের যত্নে সেরা। আর এই দুটি একত্রিত হয়ে তা আরও কার্যকর হয়ে ওঠে। এই ফেসপ্যাকের জন্য হাফ চা চামচ হলুদ, ১ চা চামচ কাঁচা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। হলুদ এবং দুধের এই ফেসপ্যাক আপনার ত্বক পরিষ্কার রাখবে।

Story first published: Friday, January 17, 2025, 14:31 [IST]
X
Desktop Bottom Promotion