Rashmika Mandanna Birthday: ত্বকের যত্নে কতটা সচেতন রশ্মিকা মন্দানা? ফাঁস হল অভিনেত্রীর স্কিন কেয়ার সিক্রেট!

Rashmika Mandanna Skincare Secrets in Bengali: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ২০১৬-তে এক কন্নড় ছবির হাত ধরে হাতে খড়ি ফিল্ম দুনিয়ায়। খুব অল্প সময়েই দর্শকের মনে নিজের জায়গাটা একেবারে পাকাপোক্ত করে ফেলেছেন অভিনেত্রী। হয়ে উঠেছেন ন্যাশনল ক্রাশ বা জাতীয় ক্রাশ।

'পুষ্পা'-তে শ্রীভল্লির চরিত্রে সকলককে তাক লাগিয়ে দিয়েছেন রশ্মিকা। এর পর বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। ৫ এপ্রিল দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী পা রাখলেন ২৭-এ।

অভিনয়ের পাশাপাশি রশ্মিকার ত্বকের জেল্লা নিয়েও কম চর্চা হয় না। এত সুন্দর ত্বকের আসল কারণ কী? এ বার ফাঁস হল অভিনেত্রীর সুন্দর ত্বকের রহস্য।

Rashmika Mandanna Skincare Secrets

১) স্বাস্থ্যকর খাবার

ত্বক ভালো রাখতে সবার আগে খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর দেন রশ্মিকা। যে খাবারগুলি থেকে ত্বকে সমস্যা দেখা দিতে পারে, সেগুলি তিনি এড়িয়ে চলেন। জাঙ্ক ফুড, তেল-মশলাদার খাবার থেকে শত হস্ত দূরে থাকেন।

রশ্মিকার রোজকার ডায়েটে থাকে প্রচুর সবুজ শাকসবজি, ফলমূল এবং অন্যান্য পুষ্টিকর খাবার। শরীর হাইড্রেট রাখতে সারা দিনে প্রচুর জল পান করেন অভিনেত্রী।

২) সানস্ক্রিনের ব্যবহার

বারো মাস সানস্ক্রিন ব্যবহার করেন রশ্মিকা। তাঁর মতে, সানস্ক্রিন না লাগিয়ে কখনই বাড়ি থেকে বের হওয়া উচিত নয়। সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বকের ক্যান্সার হতে পারে এবং ত্বকে বার্ধক্যের ছাপও পড়তে পারে।

তাই সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা উচিত। এতে সান ড্যামেজ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

৩) ভিটামিন সি

ত্বক ভাল রাখতে যে ভিটামিন সি-এর জুড়ি নেই, সেটা সম্পর্কে অবগত অভিনেত্রী। তাই স্বাস্থ্যকর ডায়েট এবং সানস্ক্রিন ব্যবহার ছাড়াও, নিয়ম করে ত্বকে ভিটামিন সি সিরাম লাগাতে ভোলেন না তিনি।

তবে রশ্মিকার মতে, ত্বকের যত্নে এই প্রোডাক্ট ব্যবহার করার আগে অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।

৪) সময়মতো মুখ ধোওয়া

সারা দিনে বারবার মুখ না ধোওয়ার পরামর্শ দেন অভিনেত্রী। ঘনঘন মুখ ধুলে ত্বকের আর্দ্রতা চলে যায়। তাই রশ্মিকা বলেন দিনে দু'বার মুখ ধোওয়াই যথেষ্ট।

এ ছাড়াও, এমন ফেসওয়াশ ব্যবহার করবেন না, যা আপনার ত্বককে আরও শুষ্ক করে তোলে।

৫) ত্বক ময়েশ্চারাইজ করা

ত্বক ভালো রাখতে ময়েশ্চারাইজার কতটা গুরুত্বপূর্ণ, তা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন রশ্মিকা। রোজকার স্কিন কেয়ার রুটিনে অভিনেত্রী নিজেও ময়েশ্চারাইজার রাখেন।

৬) মেকআপ তোলা

রাতে শুতে যাওয়ার আগে মেকআপ তোলা খুবই প্রয়োজন। দিনের পর দিন মেকআপ নিয়ে ঘুমাতে গেলে ত্বকের নানা সমস্যা দেখা দেবে। তাই, যতই ক্লান্ত থাকুন না কেন, সমস্ত মেকআপ তুলে তবেই ঘুমানো উচিত।

প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের মেকআপ তুলতে ভোলেন না রশ্মিকা। সঠিক নিয়মে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করেন অভিনেত্রী।

X
Desktop Bottom Promotion