লকডাউনের সময় প্রিয়াঙ্কা চোপড়া জানালেন তাঁর সিল্কি চুলের গোপন রহস্য, আপনিও ট্রাই করতে পারেন

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শুধুমাত্র ভারত-ই নয়, বর্তমানে তিনি একজন বিশ্ববিখ্যাত অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা চোপড়া তার দেশীয় স্টাইল দিয়েই ভক্তদের মন জয় করে নিয়েছেন। লকডাউন চলাকালীন অনেক অভিনেতা-অভিনেত্রীরাই নিজেদের ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, সেরকমই এবার প্রিয়াঙ্কা চোপড়া তাঁর বিউটি সিক্রেটের ভিডিয়োটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে প্রিয়াঙ্কা চোপড়া চুল ও ত্বকের যত্নের বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

Priyanka Chopra Shares Her Hair Care Secret

ভিডিয়োটিতে প্রিয়াঙ্কা জানিয়েছেন যে, তিনি কীভাবে চুলের যত্ন নেন। প্রিয়াঙ্কা চোপড়া ঘরের জিনিস দিয়েই চুলের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি দই, মধু এবং ডিম দিয়ে চুলের জন্য একটি প্যাক তৈরি করেছেন। সিল্কি চুলের জন্য, দই, মধু এবং ডিমের প্যাকটি ৩০ মিনিটের জন্য আপনার চুলে লাগিয়ে রেখে দিন। ৩০ মিনিটের পরে তা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ভিডিয়োতে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন যে তাঁর মা তাঁকে এই উপায়টি জানিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়ার এই বিউটি কেয়ার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে বিভিন্ন ভিডিয়ো শেয়ার করে থাকেন। একই সাথে, এইসময় তিনি মানুষের জন্য অনেক দানও করছেন। চীনে শুরু হওয়া করোনা ভাইরাস, বর্তমানে আমেরিকাতে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। একই সাথে ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। দেশে করোনা ভাইরাস রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০ হাজারের কাছাকাছি। এখন পর্যন্ত প্রায় ৭০০-র কাছাকাছি রোগী মারা গেছেন।

X
Desktop Bottom Promotion