Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Poila Baisakh Makeup Tips: পয়লা বৈশাখে সাজগোজের সময় মেনে চলুন এই টিপস, গরমেও ঘামলেও নষ্ট হবে না মেকআপ!
পয়লা বৈশাখ একেবারে দোরগোড়ায়, অর্থাৎ শুরু হতে চলেছে আরও একটা বাংলা নতুন বছর। বছরের প্রথম দিনে পুরোদস্তুর বাঙালি সাজে সেজে উঠতেই ভালোবাসেন সব মেয়ে। এ বছর নববর্ষে কী পোশাক পরবেন, কেমন সাজবেন, হেয়ার স্টাইল, এ সব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই! কিন্তু গরমটাও যেহেতু বেশ ভালোই পড়েছে, তাই খেয়াল রাখতে হবে সে দিকেও।
গরমের দিনে হালকা মেকআপই সবচেয়ে ভালো, আর এর সঙ্গে সুতির ঢিলেঢালা পোশাক পরলে সারা দিনটা আরামে উপভোগ করতে পারবেন। আজ আপনাদের জন্য রইল পয়লা বৈশাখের স্পেশাল মেকআপ গাইড। নতুন বছরে সেজে উঠুন নতুন করে।

ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন লাগান - মেকআপ শুরুর আগে অবশ্যই ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে টোনার লাগান। এর পর ময়েশ্চারাইজার লাগান। জেল বেসড ময়েশ্চারাইজার লাগালে সবচেয়ে ভালো। এর পর মুখে সানস্ক্রিন লাগিয়ে নেবেন। ৪-৫ মিনিট অপেক্ষা করুন যাতে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ত্বকে ভালো ভাবে বসে যায়। ব্যস, এবার মেকআপের জন্য আপনার মুখ প্রস্তুত!
ফেস প্রাইমার - প্রথমে মুখে প্রাইমার লাগান। ভালো করে ব্লেন্ড করে নিন। চোখের উপরেও লাগান। প্রাইমার ব্যবহার করলে মেকআপ অনেকক্ষণ মুখে বসে থাকবে। বিশেষ করে, আপনার যদি সারা দিন বাইরে থাকার প্ল্যান থাকে, তাহলে প্রাইমার অবশ্যই কাজে দেবে।
ফাউন্ডেশান - এবার ফাউন্ডেশান লাগানোর পালা। মুখ ছাড়াও গলা, ঘাড় এবং পিঠেও ফাউন্ডেশান লাগান। নাহলে মুখের শেড একরকম, আর গলা ও পিঠের শেড আরেকরকম দেখাবে।
তবে ফাউন্ডেশন না লাগাতে চাইলে তার পরিবর্তে আপনি সিসি বা বিবি ক্রিম ব্যবহার করতে পারেন। আপনার ত্বকের বর্ণ অনুযায়ী শেড বেছে নিন। মুখে বিবি বা সিসি ক্রিম লাগিয়ে, একেবারে হালকা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন।
কনসিলার - চোখের নীচে কালি, মুখের নানা স্থানে কালো দাগছোপ অনেকেরই থাকে। মুখের দাগছোপ ঢেকে ফেলতে সাহায্য করে কনসিলার। যে সব জায়গায় দাগছোপ পড়েছে, সেখানে কনসিলার লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
হাইলাইটার - ব্লাশ এবং হাইলাইটার লাগাতে ভুলবেন না যেন! গালে আপনার পছন্দ মতো ব্লাশ লাগিয়ে নিন। চিক বোনে, নাকের ডগায়, থুতনিতে এবং চোখের পাতায় হাইলাইটার লাগিয়ে নিন।
চোখের মেকআপ - আই মেকআপ শুরু করার আগে অবশ্যই আই প্রাইমার লাগিয়ে নিন। আপনার পছন্দের শেডের আইশ্যাডো পরুন। তারপর কাজল এবং আই লাইনার পরে নিন। চোখের ভিতরের কোণ হাইলাইট করে দিন। সবশেষে মাস্কারা লাগাতে পারেন। আইব্রো পেনসিল দিয়ে ভ্রু দু'টো এঁকে নিন সুন্দর করে।
ঠোঁটের মেকআপ - প্রথমে ঠোঁটে হালকা লিপ বাম লাগিয়ে নিন। লিপ লাইনার দিয়ে ঠোঁট আউটলাইন করে নিন। এর পর আপনার পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক লাগান।
ফিনিশিং - মেকআপ সেট করার জন্য সেটিং পাউডার লাগিয়ে নেবেন। সারা দিন বাইরে থাকার যদি প্ল্যান থাকে, তাহলে মেকআপ সেটিং স্প্রে-ও লাগিয়ে নিন। আপনার পছন্দের হেয়ারস্টাইল করে নিন। ব্যস, এবার উপভোগ করুন বিশেষ দিনটা!



Click it and Unblock the Notifications
