Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পার্লারের অনেক খরচ, ঘরেই হিট ছাড়া হেয়ার কার্ল করে ফেলুন, রইল পদ্ধতি
অনেকের চুল প্রাকৃতিকভাবে কার্ল হয়ে থাকে। তাদের আর আলাদা করে এর জন্য টাকা খরচ করতে হয় না। অনেকেই আবার লুকের পরিবর্তন আনতে চুল কার্ল করেন। যদিও সবার কাছে হেয়ার কার্লার বা হিট স্টাইলিং টুলস থাকে না। তাই বলে কি কার্ল করতে পারবেন না? অবশ্যই পারবেন। অনেকে আবার হিট থেকে চুল নষ্ট হওয়ার ভয়ে কার্ল করতেও চান না। তবে চিন্তা করবেন না। এখন হিট ছাড়াই চুল কার্ল করা সম্ভব। এর জন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে।
শ্যাম্পু, কন্ডিশনিং, হেয়ার সিরাম- এই তিনটি ধাপে চুল প্রস্তুত করে নিন। যেমন মেকআপের আগে ত্বককে প্রস্তুত করেন, চুলের বেলায়ও ঠিক তেমন। এতে যেকোনো হেয়ারস্টাইল খুব সুন্দরভাবে করা যায়। দেখুন পদ্ধতি-

- ওভারনাইট ব্রেইড মেথড
রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই চুল বেণি করি। এটি খুবই সহজ একটি পদ্ধতি, তবে দারুণ কার্যকরী। ওভারনাইট ব্রেইড পদ্ধতি অনুসরণ করে হিট ছাড়া সফট কার্লস চুল পেয়ে যেতে পারেন রাতারাতি।
প্রথমেই হেয়ার সিরাম ব্যবহার করুন। তারপর চুল আঁচড়ে মাঝ বরাবর সিঁথি করে নিন। এবার দুইভাগ করে একটু শক্তভাবে বেণি করুন। তবে মনে রাখবেন স্ক্যাল্পে যেন টান না পড়ে। এবার রাবারের ব্যান্ড দিয়ে ব্রেইড সিকিউর করুন। রাতে এভাবে চুল বেঁধে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে বেণি খুলে হাতের আঙ্গুলের সাহায্যে চুল সেট করে নিন। ব্যাস, সাধারণ কিন্তু দারুণ একটি উপায় এটি।
- টুইস্ট পদ্ধতি
যারা একদম সাধারণ লুজ কার্লস চান, তাদের জন্য এই পদ্ধতিটি বেশ কার্যকরী। এটি যেমন সহজ, তেমনই ঝামেলা ছাড়াই হয়ে যায়। এটি মূলত যাদের চুল লম্বা ও সোজা তাদের জন্য একদম পারফেক্ট।
প্রথমে চুল হালকা ভিজিয়ে হেয়ার সিরাম ব্যবহার করে নিতে হবে। এবার মাঝ বরাবর সিঁথি করে দুইভাগ করুন। একটি সাইডের চুল আঁচড়ে দুইভাগ করে আগা পর্যন্ত পেঁচিয়ে নিন। পেঁচানো চুল খোঁপা করে রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে ফেলুন। একই পদ্ধতিতে পাশের ভাগটিও করে নিন। এভাবে কয়েক ঘণ্টা রেখে দিন। অথবা চাইলে সারারাত রাখতে পারেন। শেষে হাতের আঙুল দিয়ে চুল সেট করে নিন।
- রোলার
বেশ পুরনো একটি পদ্ধতি এটি। কমবেশি আমরা সকলেই এটির সম্বন্ধে জানি। ছোট বা লম্বা দুই ধরনের চুলে খুব সহজেই রোলার ব্যবহার করে কার্ল করা যায়।
প্রথমে চুলে একটু জল স্প্রে করে হালকা ভিজিয়ে নিন। এবার চুল ছোট ছোট সেকশন করে নিন। চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত আস্তে আস্তে রোল করে রোলার ব্যবহার করুন। রোলারগুলি ববি পিন দিয়ে সিকিউর করে নিন। একইভাবে প্রতিটি সেকশন আলাদা করে রোল করুন। সারা রাত বা বেশকিছু সময় এভাবে রেখে দিন। চুল শুকিয়ে গেলে খুব সাবধানে রোলারগুলি খুলে নিন। এবার হালকা হাতে চুল আঁচড়ে সেট করুন।



Click it and Unblock the Notifications