Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে চান? এই ওভারনাইট ফেস মাস্কগুলি প্রয়োগ করুন!
অগোছালো জীবনযাত্রা, খাদ্যাভ্যাসে গন্ডোগোল এবং দূষণ প্রতিনিয়তই ত্বকের বারোটা বাজিয়ে চলেছে। তাছাড়া, ঘণ্টার পর ঘণ্টা ফোন, ল্যাপটপের সামনে বসে থাকার কারণেও ত্বকের উপর খারাপ প্রভাব পড়ছে। এইসব কারণে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাওয়া, ত্বক রুক্ষ-শুষ্ক হওয়া, ত্বকে ব্রণ ও দাগ, রিঙ্কেলস বা বার্ধক্যজনিত লক্ষণের মতো বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।

তবে একটু অতিরিক্ত যত্ন নিলেই কিন্তু রাতারাতি আপনার ত্বক হয়ে উঠতে পারে উজ্জ্বল ও প্রাণবন্ত। মার্কেটের বিভিন্ন পণ্য ব্যবহার করার পরিবর্তে ঘরোয়া ফেস মাস্কগুলি ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন। রাতে শোওয়ার আগে এই মাস্কগুলি প্রয়োগ করুন এবং সারারাত রেখে দিন। পরদিন সকালে ফলাফল নিজের হাতেই পাবেন! তাহলে চলুন দেখে নেওয়া যাক, কয়েকটি ওভারনাইট ফেস মাস্কের রেসিপি এবং এগুলির উপকারিতা সম্পর্কে।

১) হলুদ এবং দুধের মাস্ক
দুধে ল্যাকটিক অ্যাসিড উপস্থিত। এটি ত্বককে হাইড্রেট রাখে ও উজ্জ্বল করে তোলে। এছাড়া, হলুদে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বর্তমান। এটি ত্বককে যেকোনো ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি, ত্বকের দাগ দূর করতে সহায়তা করে।
এই ফেসপ্যাকটি তৈরি করতে, ২ টেবিল চামচ কাঁচা দুধ এবং ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়ে পেস্ট করে নিন। ওই পেস্টটি মুখে সমানভাবে লাগিয়ে সারারাত রেখে দিন। পরের দিন সকালে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। এই ওভারনাইট প্যাকটি সপ্তাহে দুই থেকে তিনবার লাগানো যেতে পারে।

২) নারকেল তেলের মাস্ক
নারকেল তেল ত্বক-চুলের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে ও ত্বককে পুষ্টি সরবরাহ করতে সহায়তা করে। ঘুমানোর সময় নারকেল তেল ত্বক পরিষ্কার করে। টি-ট্রি অয়েলে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বর্তমান, যা ত্বকের দাগ কমানোর পাশাপাশি, ব্রণের বিরুদ্ধে লড়াই করতেও সহায়তা করে।
প্রথমে একটি ছোট পাত্রে, এক চা চামচ নারকেল তেল এবং কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল নিয়ে ভাল করে মিশিয়ে নিন। ওই মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এটি সপ্তাহে তিনবার লাগানো যেতে পারে।

৩) লেবু ও মধুর মাস্ক
লেবু ভিটামিন সি-এর দুর্দান্ত উৎস, যা ত্বকের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। এটি ত্বক মেরামত করে এবং ক্ষতির হাত থেকেও ত্বককে রক্ষা করে। তাছাড়া, মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে অত্যন্ত সহায়ক।
এই ওভারনাইট প্যাকটি তৈরি করতে, ২ টেবিল চামচ লেবুর রসে ১ টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। কটন প্যাড দিয়ে ওই মিশ্রণটি সমানভাবে সারা মুখে লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে ভাল করে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। এই মাস্কটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন।

৪) অলিভ অয়েল মাস্ক
অলিভ অয়েল ত্বকের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। এটি ত্বককে এক্সফোলিয়েট করার পাশাপাশি, ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে।
এক টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে পুরো মুখে ভালো করে লাগিয়ে নিন। এরপর দুই মিনিট বৃত্তাকার গতিতে ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে মাইল্ড ক্লিনজার ব্যবহার করে ভালভাবে মুখ ধুয়ে নিন। এটি যেকোনও দিন ব্যবহার করা যেতে পারে।

৫) এগ হোয়াইট মাস্ক
ডিমের সাদা অংশ ত্বককে টানটান রাখতে এবং বার্ধক্য জনিত লক্ষণ দূর করতেও সহায়তা করে। তাছাড়া, এগ হোয়াইট প্রাকৃতিক সঙ্কোচক, তাই এটি ত্বকের ছিদ্রগুলিকে সঙ্কুচিত করতেও অত্যন্ত সহায়ক।
প্রথমে একটি ডিমের সাদা অংশ আলাদা করে নিন। এরপর ওই সাদা অংশ নিয়ে সারা মুখে লাগিয়ে শুকিয়ে নিন। পরদিন সকালে ঠান্ডা জলে ভাল করে মুখ ধুয়ে নিন। এই প্যাকটি সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন।



Click it and Unblock the Notifications