Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
DIY Orange Face Pack: ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করে কমলালেবু! দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন
শীতের বাজারে যে দিকেই তাকাবেন, কমলালেবু ছেয়ে রয়েছে। কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম ,ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম থাকে। তাই এটি স্বাস্থ্য়ের জন্য যেমন ভাল, তেমনই ত্বকেরও নানা উপকার করে।

কমলালেবু আমাদের ত্বকের যে কোনও সমস্যা দূর করতে পারে। মুখের দাগছোপ, ত্বকের মৃত কোষ ও ব্রণ দূর করতে, ত্বককে উজ্জ্বল, চকচকে এবং কোমল করতে আপনি কমলার ফেস প্যাক তৈরি করে লাগাতে পারেন।

পেঁপে এবং কমলালেবুর ফেস প্যাক
১টা কমলালেবুর থেকে পাল্প বার করে নিন। এতে কয়েকটা পাকা পেঁপের টুকরো দিয়ে ম্যাশ করে নিন। এই পেস্টটি আপনার মুখ এবং গলায় লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
এই ফেস প্যাক ত্বকে ভিটামিন সি এবং ভিটামিন এ সরবরাহ করে, ডার্ক সার্কেল হালকা করে এবং ত্বকে উজ্জ্বলতা ফেরায়।

কলা এবং কমলালেবুর ফেস প্যাক
১টি পাকা কলা এবং একটি কমলালেবুর পাল্প একসঙ্গে ম্যাশ করুন। পুরো মুখে এই মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।
এই ফেস প্যাক ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ব্রণ সারায়।

নিম এবং কমলালেবুর ফেস প্যাক
২ টেবিল চামচ নিম পাতার পেস্টের সঙ্গে ২ টেবিল চামচ কমলালেবুর পাল্প এবং ১ টেবিল চামচ সয়া দুধ একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার এই প্যাক লাগাতে পারেন।
এই ফেস প্যাক ত্বকের ছিদ্র পরিষ্কার করে, ব্রণ প্রতিরোধ করে এবং ত্বকে সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে।

বেসন এবং কমলালেবুর ফেস প্যাক
২ টেবিল চামচ কমলার রস, ১ টেবিল চামচ বেসন আর গোলাপ জল ১ চা চামচ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই ফেস প্যাক লাগান।
এই ফেস প্যাক ত্বকের ভিতর থেকে পরিষ্কার করে এবং এর pH ব্যালেন্স বজায় রাখে। এই প্যাকটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ত্বকের পিগমেন্টেশন কমায়।

গ্রিন টি এবং কমলালেবুর ফেস প্যাক
আধা চা চামচ গ্রিন টি পাতা, ১ টেবিল চামচ কমলালেবুর পাল্প ভালো করে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে জলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বককে এক্সফোলিয়েট করে এবং মুখের অতিরিক্ত তেল দূর করে।

চন্দন এবং কমলালেবুর ফেস প্যাক
১ টেবিল চামচ কমলার পাল্পের সঙ্গে ১ টেবিল চামচ চন্দন পাউডার, কয়েক ফোঁটা পাতিলেবুর রস এবং ২ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে ১০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই ফেস প্যাক লাগতে পারেন।
চন্দন আর কমলালেবুর এই ফেস প্যাক ত্বক উজ্জ্বল করে এবং ত্বকে অতিরিক্ত তেলাভাব দূর করে।

নারকেল তেল এবং কমলালেবুর ফেস প্যাক
নারকেল তেল ১ চা চামচ, ১ টেবিল চামচ কমলালেবুর পাল্প ভালো করে মিশিয়ে নিন। এই পেস্টটি মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।
এই ফেস প্যাকটি ত্বককে ময়েশ্চারাইজ, মসৃণ এবং কোমল করে তোলে। ত্বকের ধুলো-ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে।



Click it and Unblock the Notifications