নকল আদিবাসী হেয়ার অয়েল নয়, এবার থেকে ঘন-লম্বা চুল পান বাড়িতেই, বিস্তারিত জানুন

By Bhagysree Sarkar

বাজারে অনেক ধরনের চুলের তেল পাওয়া যায়। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়া কাপাচ্ছে একটি মাত্রই তেল, নাম আদিবাসী হেয়ার অয়েল। এই তেল দাবি করে, এতে একাধিক প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি। যা চুলের অনেক সমস্যার জন্য উপকারী বলে মনে করা হয়। কিন্তু নকল আদিবাসী হেয়ার অয়েলও বাজারে নির্বিচারে বিক্রি হচ্ছে। যা আপনার চুলের নানান সমস্যা বাড়াতে পারে। তবে কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে আপনি বাড়িতেই চুলের তেল তৈরি করতে পারবেন।

ঘরে তৈরি এই হেয়ার অয়েল শুধু আপনার চুল পড়া বন্ধ করবে না খুশকি থেকেও রক্ষা করবে। এরই সঙ্গে চুল মজবুত করে, চুলকে নরম ও চকচকে করতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক উপায় যার মাধ্যমে আপনি আপনার চুলের যত্ন নিতে পারেন। চলুন তাহলে চটজলদি দেখে নেওয়া যাক এই কার্যকরী তেল বানানোর উপাদান-

Hair Oil
  • নারকেল তেল
  • মেথি বীজ
  • কারি পাতা
  • আমলা
  • নিম
  • ব্রাহ্মী
  • ভিটামিন ই ক্যাপসুল

কীভাবে তৈরি করবেন-

  • প্রথমে মেথি বীজ, কারি পাতা, আমলা, নিম এবং ব্রাহ্মী ধুয়ে শুকিয়ে নিন। তারপর মিক্সারে পিষে গুঁড়ো করে নিন।
  • এবার একটি প্যানে নারকেল তেল ঢেলে সেটিকে হালকা গরম করুন।
  • এই গরম তেলে ভেষজ গুঁড়া যোগ করুন এবং ভালভাবে মেশাতে থাকুন।
  • এক্ষেত্রে ভিটামিন ই ব্যবহার করতে চাইলে একটি ক্যাপসুল ভেঙে তেল মিশিয়ে নিতে পারেন।
  • একবার এই তেল তৈরি হয়ে গেলে, মিশ্রণটি ঠাণ্ডা হতে দিন এবং তারপর একটি কাচের বোতলে সংরক্ষণ করুন।

বর্ষায় মুখে লালভাব-র‍্যাশ? বরফ থেকে মধু, আরাম পাবেন এই সব উপাদান ব্যবহার করেই

চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি এই চুলের তেল ব্যবহার করবেন-

সপ্তাহে দুবার এই তেল চুলে এবং মাথার ত্বকে লাগান। এক্ষেত্রে আপনাকে সারারাত তেল লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন। আপনি এই তেলটি হালকাভাবে ম্যাসাজ করেও লাগাতে পারেন। তবে কিছু বিষয় মনে রাখতে হবে, এই তেল কিন্তু আপনাকে ফ্রিজে অবশ্যই সংরক্ষণ করতে হবে। এছাড়া চুলের সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না।

Story first published: Wednesday, August 28, 2024, 13:30 [IST]
X
Desktop Bottom Promotion