Winter skin care: রুক্ষ-শুষ্ক ত্বক আর নয়, এই তেলের গুণেই পাবেন রেশমের মত মোলায়েম ত্বক

By Bhagysree Sarkar

Winter skin care: গরমের দমবন্ধ অবস্থা থেকে মুক্তি দেয় শীত। একথা ঠিক হলেও, এই মরশুম সঙ্গে নিয়ে আসে নানান রোগ-সংক্রমণও। এই সময় জ্বর, সর্দি, কাশি তো লেগেই থাকে, সঙ্গেই আমাদের ত্বক ও চুলের সমস্যাও কিন্তু বাড়িয়ে দেয়।

ঠাণ্ডা আবহাওয়া ও কম আর্দ্রতার কারণে ত্বক তার আর্দ্রতা হারাতে শুরু করে। যার ফলে ত্বককে চকচকে ও কোমল (Shiny and soft skin) রাখা খুবই কঠিন হয়ে পড়ে। তাহলে কীভাবে এই সমস্যা এড়াবেন? চলুন বিস্তারিত আজ জেনে নেওয়া যাক।

oil

শীতে আপনার ত্বকের বিশেষ যত্ন (Winter skin care) নেওয়া জরুরি। আজকাল মানুষ শীতের এই রুক্ষ-শুষ্ক সমস্যা এড়াতে বাজারজাত দামি পণ্য ব্যবহার করে। কিন্তু খরচ বাড়লেও ফল পাওয়া যাচ্ছে না একেবারে বললেই চলে। তবে আপনার এই সমস্যা মেটাতে পারে সাধারণ কিছু তেল। যা সাধারণ হবার সঙ্গে বিশেষ ও কার্যকরী। এগুলি শীতকালে ত্বকে লাগালে আমাদের দ্বিগুণ আভা দিতে পারে। এছাড়াও এগুলি আমাদের ত্বকে আর্দ্রতা ও পুষ্টি জোগাতেও (Oils that moisturize and nourish skin) সহায়ক। যেমন-

  • নারকেল তেল

নারকেল তেল আমরা অনেকেই চুলের যত্নে ব্যবহার করি। তবে জেনে রাখা ভালো, চুলের জন্য এটি উপকারী মনে করা হলেও ত্বকের জন্য আরও বেশি উপকারী। নারকেল তেল ক্লিনজার, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন হিসেবে মুখে লাগাতে পারেন। এর ব্যবহারে ত্বকে আর্দ্রতা বজায় থাকে। সঙ্গেই ত্বকের রুক্ষতাও কমে আসবে।

  • অলিভ অয়েল

অলিভ অয়েল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। যা ত্বককে গভীরভাবে পুষ্ট করতে সাহায্য করে। এটি ত্বকের উপরের স্তরে আর্দ্রতা লক করতে সাহায্য করে। অলিভ অয়েল ত্বককে দীর্ঘক্ষণ হাইড্রেটেড রাখে। অলিভ অয়েলে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট, ত্বককে ফ্রি র‌যাডিক্যাল থেকে রক্ষা করে, সঙ্গে সুস্থ রাখে। এটি হালকাভাবে গরম করে, তারপর ম্যাসাজ করলে উপকারিতা পাবেন।

  • বাদাম তেল

বাদাম তেলে ভিটামিন ই, কে এবং ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এটি আমাদের ত্বকের পুষ্টি যোগাতে সাহায্য করে। পাশাপাশি এগুলি ত্বকে আর্দ্রতার অভাব পূরণ করতেও উপকারী। বিশেষত শুষ্ক ও প্রাণহীন ত্বকের জন্য খুবই ভালো বলে মনে করা হয়। আমরা যদি প্রতিদিন আমাদের ত্বকে বাদাম তেল লাগাই, তবে এটি আমাদের ত্বককে নরম এবং চকচকে দেখায়। এটি স্নানের পরে প্রয়োগ করা আবশ্যক।

  • অ্যাভোকাডো তেল

অ্যাভোকাডো তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন এ এবং ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এটি ত্বকের গভীরে প্রবেশ করে হাইড্রেট করে এবং শুষ্কতা দূর করে। তাই শীতে অবশ্যই অ্যাভোকাডো তেল লাগাতে হবে। এটি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা দেয়।

তবে শীতে তেল লাগানোর আগে এই বিষয়গুলি মাথায় রাখুন-

  • স্নানের পরপরই তেল লাগান।
  • তেল লাগানোর আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিন।
  • ঘুমানোর আগেও তেল লাগাতে পারেন।
  • তবে হালকা হাতে তেল লাগাতে হবে।

Story first published: Wednesday, November 27, 2024, 13:27 [IST]
X
Desktop Bottom Promotion