Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
জেল্লা নেই ত্বকে? বর্ষবরণের আগের রাতে এই কাজ করলেই 'ম্যাজিক'
সামনেই পয়লা বৈশাখ। বাঙালিরা যেকোনও অনুষ্ঠানের আগেই পার্লারমুখী হয়ে থাকেন। বাংলা নববর্ষের দিন সবাই নিজেকে সুন্দর পোশাক ও সাজে সাজাতে চায়। এজন্য আগে থেকে অনেকেই রূপচর্চা করে থাকেন। কিন্তু সারাদিনের কর্ম ব্যস্ততার মাঝে হয়ে ওঠে না নিজের ত্বকের যত্নের সময়। এতদিন রূপচর্চা তো দূরের কথা আয়নায় নিজের মুখটাই দেখা হয় না ঠিক মতো। তাহলে ভাবছেন কী করবেন?
আর চিন্তার বিষয় নেই। বরং পয়লা বৈশাখের আগের রাতে মাত্র আধ ঘণ্টায় ফিরবে জেল্লা। তাহলে চটজলদি জেনে নিন কীভাবে আপনি আপনার যত্ন নেবেন এবং কোন নিয়মগুলি মেনে চলবেন-

- ডিপ ক্লিনজিং-
নববর্ষের আগের রাতে শুতে যাওয়ার আগে আপনার ত্বক ডিপ ক্লিনজিং করে নিন। এই স্টেপটি অত্যন্ত জরুরি। এতে আপনার ত্বকরন্ধ্রে জমে থাকা তেল, ময়লা পরিষ্কার হয়ে যাবে। এরজন্য প্রথমে পরিমাণ মতো ফেসওয়াশ নিয়ে তা দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এরপর নিন আপনার পছন্দের স্ক্রাব। ত্বকে লাগান। অন্তত ২ মিনিট ধীরে ধীরে মাসাজ করুন। বিশেষ করে নাকের পাশে, কপালে মাসাজ করুন। ২ মিনিট হলে মুখ ধুয়ে ফেলুন।
- ফেস মাস্ক-
উজ্জ্বল ত্বকের জন্য প্রাকৃতিক উপাদানের বিকল্প নেই। আপনি ব্যবহার করতে পারেন অ্যালোভেরা ফেস মাস্ক। এই গরমে অ্যালোভেরা জেল রোদে পোড়াভাব কমাবে। এটিতে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে। ঘরেই আপনি এই ফেস মাস্ক বানাতে পারবেন। এটি ব্রণ, রোদে পোড়া, একজিমা এবং সোরিয়াসিসের মতো সাধারণ ত্বকের সমস্যায় সাহায্য করতে পারে। কী কী লাগবে?
অ্যালোভেরা জেল এক টেবিল চামচ, দুধ দুই টেবিল চামচ, হলুদ এক চিমটি। ব্যস, এতেই রেডি হয়ে যাবে আপনার ফেস মাস্ক।
একটি পাত্রে অ্যালোভেরা জেল, দুধ এবং হলুদ মিশিয়ে ভালো করে মেশান। এবার আপনার মুখ এবং ঘাড়ে সমানভাবে মিশ্রণটি লাগিয়ে নিন। মাস্কটি আপনার ত্বকে প্রায় ৩০ মিনিটের জন্য লাগিয়ে রেখে দিন। সময় হয়ে আসলে, হালকা গরম জল দিয়ে মুখটি ধুয়ে ফেলুন।
যদি আপনার হাতে ৩০ মিনিটও না থাকে তবে আপনি ব্যবহার করতে পারেন ফেসিয়াল শিট মাস্ক। যা আপনার ত্বকের আর্দ্রতা বাড়াতে সাহায্য করে। একই সঙ্গে ত্বকের জেল্লাও ফিরিয়ে আনবে।এরজন্য দরকার বাজারের যেকোন নামী ব্র্যান্ডের শিট মাস্ক। এরজন্য প্রথমে মুখ পরিষ্কার করে, শিট মাস্কটি আপনার মুখে লাগিয়ে নিন। মিনিট ২০ অপেক্ষা করে, মাস্ক খুলে ফেলুন। দেখতে পাবেন ত্বকের জেল্লা ফিরতে শুরু করেছে।
- টোনার-
মাস্ক তুলে বা শিট মাস্ক খুলে ফেলার পরে কয়েক মিনিট অপেক্ষা করুন। তারপরে মুখে লাগাতে হবে টোনার। যেকোনও প্রাকৃতিক টোনারই আপনি ব্য়বহার করতে পারেন। যেমন- ৩ চামচ টমেটোর রস ও ১ চামচ মধু মিশিয়ে একটি টোনার তৈরি করে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। অথবা আপনি মধু ও লেবু রস মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ খুবই জনপ্রিয় টোনার হিসেবে কাজ করে। এই আপনার ত্বককে মসৃণও করে তুলে। এছাড়াও আপনি একটি কটন প্যাডে গোলাপ জল দিয়ে, তা ও ব্যবহার করতে পারেন।
- ফেস সিরাম-
এরপর টোনার লাগানোর আরও মিনিট ৫ অপেক্ষা করে ব্যবহার করুন রেটিনল বেসড ফেস সিরাম। রেটিনল আপনার ত্বকের বয়স ধরে রাখতে অর্থাৎ অ্যান্টি-এজিংযের সাহায্য করবে। আপনার মুখে আনবে গ্লো। কয়েক ফোঁটা ফেস সিরাম আপনার মুখে লাগিয়ে নিন। তারপরে হাতের তালুর হালকা চাপে মাসাজ করুন। এটি ৫ মিনিট ধরে করতে হবে। যতক্ষণ না সিরামটি মুখের সঙ্গে মিশে যাচ্ছে।
- ময়শ্চারাইজার-
আপনার ত্বকের জেল্লা বাড়ানোর জন্যে শেষ যে কাজটি করতে হবে তা হল ময়শ্চারাইজার। আপনার পছন্দের ময়শ্চারাইজার হাতে পরিমাণ মতো নিয়ে মুখে লাগান। ধীরে ধীরে মালিশ করুন। তবে হ্যাঁ, এখন যেহেতু গরম ভালোই রয়েছে তাই জেল বেসড্ ময়শ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকে অতিরিক্ত তেল জমা হবে না।
এই ৫টি
পদ্ধতিতে আপনি নববর্ষে পাবেন এক উজ্জ্বল ত্বক। তবে আপনি যদি এই রুটিন ফলো করেন তাহলে বছরের বাকি দিনগুলিতেও আপনি তাক লাগিয়ে দিতে পারেন।



Click it and Unblock the Notifications