Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
New Year 2023: বছর শেষের পার্টিতে সকলের নজর থাক আপনার ওপর, রইল দারুণ কিছু আইডিয়া
আর মাত্র একটা দিন। তার পরই বর্ষবরণে (Happy New Year 2023) মাতবে সবাই। নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতিতে এখন সকলেই ব্যস্ত। নতুন কিছু শুরু করার একটা জমাটি সেলিব্রেশন হবে না, তাও আবার হয় নাকি? তবে পার্টিতে যাওয়ার আগে অবশ্যই নজর দিতে হবে আউটফিট এবং মেকআপের দিকে।

নিউ ইয়ার্স ইভের পার্টিতে কেমন সাজবেন? ওয়েস্টার্ন আউটফিট নাকি জমকালো শাড়িতে নজর কাড়তে চান? আজকের এই আর্টিকেলে আপনাদের জন্য রইল কিছু সেরা আউটফিট ও মেকআপ আইডিয়া। এর মধ্যে থেকে আপনার পছন্দের সাজ বেছে নিয়ে সকলকে তাক লাগিয়ে দিতে পারেন!

ওয়েস্টার্ন পোশাকের আইডিয়া
নিউ ইয়ার পার্টির জন্য আপনার পছন্দের ওয়েস্টার্ন পোশাক বেছে নিন। জাম্পশুট, শর্ট স্কার্ট, মিনি ড্রেস, টিউনিক ড্রেস, পেনসিল ড্রেস, ম্যাক্সি ড্রেস পরতে পারেন। জিন্সের সঙ্গে ক্রপ টপ, আর তার উপরে সিকুইন ব্লেজার বা মানানসই জ্যাকেট পরতে পারেন।

ইন্দো-ওয়েস্টার্ন পোশাকের আইডিয়া
ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে ভারতীয় ছোঁয়া চাইছেন? তাহলে আপনার জন্য বেস্ট হবে ইন্দো-ওয়েস্টার্ন ড্রেস। ওয়েস্টার্ন আউটফিটকেই ইন্ডিয়ান লুক দিন, শুধু স্টাইলটা একটু বদলে ফেলতে হবে। নিউ ইয়ার পার্টিতে ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলে সাজার জন্য বেছে নিতে পারেন - ধোতি জাম্পশুট, গাউন স্টাইল কামিজ, হাই-লো কুর্তি, ইন্দো-ওয়েস্টার্ন গাউন, ইন্দো-ওয়েস্টার্ন সালোয়ার কামিজ, স্কার্ট-টপের সঙ্গে জ্যাকেট, আনারকলির সঙ্গে জ্যাকেট পরতে পারেন।

ভারতীয় পোশাক
নিউ ইয়ার পার্টিতে পুরোপুরি ভারতীয় লুকে যেতে চাইলে শাড়ি পরতে পারেন। শাড়ির থেকে ভাল ইন্ডিয়ান আউটফিট আর কিছু নেই। হ্যান্ডলুম, সিল্ক, সিফন, চিকনকারি, চান্দেরি পরতে পারেন। আর, শাড়ি পরতে না চাইলে কুর্তি-পালাজ়ো, শালোয়ার কামিজ, চুড়িদার, লং স্কার্ট পরতে পারেন।

নিউ ইয়ার পার্টির জন্য মেকআপ আইডিয়া
১) যে কোনও ধরনের আউটফিটের সঙ্গে ট্রাই করতে পারেন গ্লসি লুক। এমনভাবে মেকআপ করুন যাতে ত্বক চকচকে হয়। যে কোনও পার্টিতেই এই ধরনের লুক সব সময় নজর কাড়ে। ইচ্ছে হলে চোখে পরতে পারেন বিভিন্ন রঙের লেন্স।
২) আপনি যদি ঝকমকে জমকালো সাজ পছন্দ না করেন, তাহলে ম্যাট লুক ট্রাই করতে পারেন। একেবারে ন্যুড কালারের লিপস্টিক ব্যবহার করুন।
৩) পার্টিতে ট্র্যাডিশনাল লুক অনেকেই পছন্দ করেন। শাড়ি বা চুড়িদারের সঙ্গে হালকা মেকআপ, মানানসই লিপস্টিক লাগাতে পারেন। চোখে আইলাইনার, কাজ আর মানানসই আই শ্যাডো লাগান। মাশকারাও লাগাতে পারেন। প্রয়োজনে নকল চোখের পাতা ব্যবহার করুন। চুল হলে খুলে রাখতে পারেন অথবা খোঁপাও করতে পারেন। এর সঙ্গে ঝুমকো কানের দুল।
৪) যে কোনও অনুষ্ঠানেই স্মোকি আই লুক নজর কাড়ে বেশি। পোশাকের সঙ্গে মানানসই গয়না আর তার সঙ্গে স্মোকি আই লুক দিন।
৫) চিবুকের মেকআপের দিকে নজর রাখুন। মেকআপের রং গোলাপীর উপর রাখতে পারেন, তা নজর কাড়ে বেশি। গোলাপি ব্লাশ ব্যবহার করুন।



Click it and Unblock the Notifications