ত্বক ও চুলের নানা সমস্যার অব্যর্থ দাওয়াই আনারস! দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন

অতি পরিচিত একটি মৌসুমি ফল আনারস। সুস্বাদু আর স্বাস্থ্যকর এই ফল পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এনজাইম সমৃদ্ধ। স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি আনারস। হজম প্রক্রিয়া উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে আনারস কেবল স্বাস্থ্যের জন্যই নয়, ত্বক ও চুলেও জন্যও ভীষণ উপকারি। আনারসে উপস্থিত bromelain নামক এনজাইম ত্বকের জন্য অত্যন্ত উপকারি। এটি ডেড স্কিন সেল, বয়সের ছাপ, ময়লা, সানবার্নের মতো দাগছোপ তুলতে সাহায্য করে এবং ত্বক সফ্ট আর উজ্জ্বল করে। জেনে নিন, ত্বক ও চুলের পরিচর্যায় আনারস কী ভাবে ব্যবহার করবেন -

​Natural Ways To Use Pineapple For Skin Care And Hair Care

তৈলাক্ত ত্বকের জন্য আনারসের স্ক্রাব

একটি বাটিতে অল্প বেসন, আনারসের পেস্ট এবং ওটমিল ভাল করে মিশিয়ে নিন। এই প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর আলতো করে কিছুক্ষণ স্ক্রাব করার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

আনারস এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে, বেসন ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে। আর ওটস ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে।

আনারসের হেয়ার মাস্ক

কিছুটা আনারস পেস্ট করে নিন। এর সঙ্গে টক দই ও অলিভ অয়েল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। চুলে এই প্যাকটি লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন, তারপরে শাওয়ার ক্যাপ পরে নিন। ২০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। পরের দিন শ্যাম্পু করুন।

আনারসে উপস্থিত এনজাইম চুলের ফলিকলে পুষ্টি যোগায়, ফলে চুল ভাল থাকে। এছাড়া, আনারস চুলে ভিটামিন সি প্রদান করে, যা চুলের ক্ষতি হতে দেয় না। টক দই চুল পড়া আটকায়, স্ক্যাল্প ভাল রাখে এবং সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে।

উজ্জ্বল ত্বকের জন্য আনারসের মাস্ক

পেঁপে এবং আনারসে উপস্থিত এনজাইম ত্বকের জন্য দারুণ উপকারি। Papain এবং bromelain নামক এনজাইম ডেড স্কিন সেল ভেঙে দেয়, ফলে আর্দ্রতা বজায় থাকে। মধু ত্বককে ময়েশ্চারাইজ এবং প্রশমিত করে।

মিক্সিতে আনারস, পেঁপে এবং মধু একসঙ্গে পেস্ট তৈরি করে নিন। এটি মুখে সমানভাবে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

আরও পড়ুন : ব্রণ থেকে কালো দাগছোপ, ত্বকের সব সমস্যার সমাধান লুকিয়ে আনারসেই!

Story first published: Thursday, December 1, 2022, 19:21 [IST]
X
Desktop Bottom Promotion