Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Upper Lip Hair Removal: ঠোঁটের উপরে গোঁফের রেখা? ঘরোয়া উপায়েই দূর হবে অবাঞ্ছিত রোম!
Upper Lip Hair Removal: অনেকে মেয়েরই ঠোঁটের উপরে হালকা গোঁফের রেখা দেখা যায়। মূলত মেয়েদের শরীরে পুরুষ হরমোনের মাত্রা বেশি হলে রোমের আধিক্য হয়। মুখে অবাঞ্ছিত রোম থাকুক তা আমরা কেউই চাই না। অনেকেই পার্লারে গিয়ে আপার লিপের বাড়তি রোম তুলে ফেলেন। কেউ এর জন্য রেজার ব্যবহার করেন, কেউ আবার বেছে নেন হেয়ার রিমুভাল ক্রিম।
কিন্তু এ সব পদ্ধতি প্রয়োগে ত্বকের আরও ক্ষতি হতে পারে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু টোটকায় ভরসা রাখতে পারেন। আমাদের বাড়িতেই এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যা দিয়ে সহজেই তুলে ফেলা যায় ঠোঁটের অতিরিক্ত রোম।

চিনি এবং লেবুর রস
অল্প জলের মধ্যে ২ টেবিল চামচ চিনি এবং ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এই মিশ্রণটি ফুটে ফুটে ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। একটু ঠান্ডা হলে ঠোঁটের উপর লাগিয়ে নিন চটচটে মিশ্রণটি। তার উপর পরিষ্কার কোনও কাপড়ের টুকরো চেপে ঘষে নিন। রোমের অভিমুখ যে দিকে, তার উল্টো দিকে কাপড়ের শেষ প্রান্ত ধরে টেনে তুলে নিন।
দুধ এবং হলুদ
এক টেবিল চামচ হলুদ গুঁড়োর সঙ্গে পরিমাণমতো কাঁচা দুধ মিশিয়ে নিন। ঠোঁটের উপর এই মিশ্রণ ভালো ভাবে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। প্রতিদিন বা একদিন ছাড়া লাগাতে পারেন এই মিশ্রণ।
পেঁপে এবং হলুদ
পেঁপেতে থাকা এনজাইম চুলের ঘনত্ব কমিয়ে ফেলতে সাহায্য করে। পেঁপে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। মিক্সিতে মিহি করে পেঁপের পেস্ট বানিয়ে নিন। এর সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে ঠোঁটের উপর লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
আমন্ড এবং গোলাপ জল
কয়েকটা আমন্ড সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন আমন্ডের খোসা ছাড়িয়ে পিষে নিন। এই পেস্টে গোলাপ জল মিশিয়ে উপরের ঠোঁটে লাগান। মিনিট ১৫ পর একটু স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
