Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হারাচ্ছে ত্বকের জেল্লা? প্রতিদিন এই ৬ নিয়ম মানলেই ত্বক হবে ঝলমলে ও মসৃণ!
Natural Skin Care Tips in Bengali: সারা সপ্তাহ ঘরে-বাইরের কাজ সামলে নিজের দিকে তাকানোর সময় থাকে না। যত্ন নেওয়া হয় না ত্বকেরও। কিন্তু সারা দিনের পরিশ্রম, ধুলো, বালি, দূষণ, স্ট্রেস এই সবের সরাসরি প্রভাব পড়ে আমাদের ত্বকে। ফলে সারা বছরই ত্বকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তিরিশ পেরোনোর আগেই ত্বকের জেল্লা হারিয়ে নিষ্প্রাণ হয়ে পড়ে।
নামী-দামি প্রসাধনী ব্যবহার করলেই যে ত্বক ভালো থাকবে, তা কিন্তু নয়। ত্বক ভালো রাখতে হলে ভিতর থেকে তার খেয়াল রাখা প্রয়োজন। প্রতিদিন যদি সাধারণ কয়েকটি নিয়ম মেনে চলা যায়, সেক্ষেত্রে ত্বকের পরিচর্যায় আলাদা করে সময় বার করার দরকার পড়ে না। দেখে নিন ত্বকের জেল্লা ধরে রাখতে ঠিক কী কী করবেন-

প্রচুর জল পান করুন
জল কেবল স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের পরিচর্যায়ও ভীষণ গুরুত্বপূর্ণ। শরীরে জলের ঘাটতি হলেই ত্বক শুষ্ক দেখাবে। তাই ত্বক ভালো রাখতে সারা দিনে প্রচুর জল পান করুন। ত্বক হাইড্রেট থাকলেই জেল্লা বাড়বে, শুষ্কভাব দূর হবে। তাছাড়া জল পানে শরীর থেকে টক্সিন পদার্থও বেরিয়ে যায়।
স্বাস্থ্যকর ডায়েট
ত্বক ভালো রাখতে খাবারের ভূমিকাও বিশেষ গুরুত্বপূর্ণ। টাটকা ফল, শাকসবজি এবং গোটা শস্য বেশি করে খান। বেরি, পালং শাক, বাদামের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ত্বক সুস্থ রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়। রোজের খাদ্যতালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবারও রাখুন।
ত্বক পরিচর্যার রুটিন
ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং - ত্বক স্বাস্থ্যোজ্জ্বল রাখার জন্য দিনে দু'বার এই তিনটি ধাপ মেনে চলতে হবে। এতেই দূর হবে ত্বকের নানা সমস্যা। তবে অবশ্যই আপনার ত্বকের ধরণ অনুযায়ী পণ্য ব্যবহার করুন।
স্ক্রাব করুন
দিনের পর দিন ধুলো-ময়লা, তেল জমে ত্বকের উপর মরা চামড়ার আস্তরণ পড়তে থাকে। স্বাভাবিক ভাবেই ত্বকের ঔজ্জ্বল্য হারিয়ে যায়। এই কারণেই ত্বকের গভীর পর্যন্ত পরিষ্কার করা প্রয়োজন।
ত্বকে জমে থাকা মৃত কোষ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস পরিষ্কার করার জন্য স্ক্রাব ব্যবহার করা খুবই জরুরি। সপ্তাহে অন্তত ২ বার স্ক্রাব করুন।
সানস্ক্রিনের ব্যবহার
দিনের বেলা সবসময় সানস্ক্রিন মেখে তবেই বাড়ির বাইরে বেরোন। শীত, গ্রীষ্ম, বর্ষা - সারা বছরই সানস্ক্রিনের ব্যবহার করতে হবে। এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করলে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পাবে আপনার ত্বক। তাছাড়া সানস্ক্রিন ত্বকে বলিরেখা পড়তে দেয় না এবং উজ্জ্বলতা বজায় রাখে।
ফেসিয়াল ম্যাসাজ
ফেসিয়াল ম্যাসাজ ত্বকের পরিচর্যায় খুবই উপকারী। এতে ত্বকে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং উজ্জ্বলতা বাড়ে। হালকা হাতে বৃত্তাকার গতিতে মুখে ম্যাসাজ করুন। আপনি চাইলে ফেসিয়াল রোলার ব্যবহার করতে পারেন।



Click it and Unblock the Notifications
