Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Glowing Skin: রাতারাতি ঝলমলে উজ্জ্বল ত্বক চান? অবশ্যই মেনে চলুন এই ৫ টিপস!
মসৃণ, উজ্জ্বল ত্বকের কদর সব সময়েই রয়েছে। তবে এর জন্য দরকার ত্বকের সঠিক পরিচর্যা। সারা দিন কাজের ব্যস্ততার পর ত্বকের পরিচর্যা করার সময় থাকে না। আর, দিনের পর দিন অবহেলার ফলে ত্বক নিস্তেজ, অনুজ্জ্বল হয়ে পড়ে। ডেড স্কিন, ত্বকে কালচে ভাব, ব্রণ, দাগছোপ দেখা দেয়।

সারাদিনের পরিশ্রম, ধুলো, বালি, ক্লান্তি এই সব কিছুর সরাসরি প্রভাব পড়ে আমাদের ত্বকে। তাই, রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত পাঁচ মিনিট সময় ত্বকের জন্য দিন। তা হলেই চলবে! এই টুকু সময়েই আপনি পেতে পারেন নরম, জেল্লাদার ত্বক। জেনে নিন, নিষ্প্রাণ ত্বকের হাল ফেরাতে কী কী করবেন।

চাল এবং তিল স্ক্রাব
সম পরিমাণ চাল ও তিল সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ভালো করে পিষে নিন। এই পেস্টটি মুখে লাগিয়ে আলতো করে স্ক্রাব করুন। তারপর আরও কিছুক্ষণ রেখে দিন। এবার ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
তিল আমাদের ত্বকে পুষ্টি জোগায় এবং বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। চাল ত্বককে এক্সফোলিয়েট করার পাশাপাশি ময়েশ্চারাইজও করে।

স্লিপিং প্যাক
ঘুমানোর সময় স্লিপিং প্যাক আমাদের ত্বকে পুষ্টি জোগায়। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। এবার স্লিপিং প্যাক ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করুন। পরদিন সকালে ক্লিনজার ও ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

দুধ লাগান
উজ্জ্বল ত্বক পেতে হলে দুধ-কে কাজে লাগান। মুখে দুধ লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। যতক্ষণ না দুধ সম্পূর্ণরূপে ত্বকে শোষিত হচ্ছে ততক্ষণ ম্যাসাজ করুন। পরদিন সকালে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। দুধ মুখের কালো দাগছোপ দূর করে, ত্বকে পুষ্টি যোগায় এবং ত্বক উজ্জ্বল করে।

স্ক্রাব এবং ময়েশ্চারাইজ
মুখ ভালো ভাবে পরিষ্কার করে মধু এবং মুলতানি মাটির প্যাক লাগান। প্যাকটি মুখে শুকিয়ে গেলে ভেজা হাত দিয়ে অন্তত দুই মিনিট স্ক্রাব করুন। ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এবার নাইট ক্রিম লাগিয়ে নিন।

ফেস অয়েল
ফেসিয়াল অয়েল ত্বকে পুষ্টি যোগায়। যাদের ত্বক বেশি শুষ্ক, তারা সারা রাত মুখে অয়েল লাগিয়ে রাখতে পারেন। পরদিন সকালে মুখ ধুয়ে ফেলুন। নর্মাল ত্বকে এক ঘণ্টা অয়েল লাগিয়ে রাখলেই যথেষ্ট। তারপর মুখ ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications