Hair Fall: চুল ঝরে পাতলা হয়ে যাচ্ছে? এই নিয়ম মেনে চললেই চুল পড়া বন্ধ হবে ম্যাজিকের মতো!

চুল পড়ার সমস্যায় (Hair Fall) আজকাল কম বেশি সকলেই ভোগেন। আসলে প্রতিদিন বাইরে বেরোতে হলে তো চুলে তার প্রভাব পড়বেই। ধুলোবালি, রোদের তাপ, দূষণের কারণে চুল ধীরে ধীরে রুক্ষ হতে শুরু করে। সঠিক যত্নের অভাব, নানা শারীরিক সমস্যা, কেমিক্যালযুক্ত প্রোডাক্ট এবং হিট স্টাইলিং সরঞ্জাম ব্যবহারে চুল ঝরা বাড়তে থাকে। চিরুনি দিলেই গোছা গোছা চুল উঠে আসে।

চুল পড়া কমাতে আমরা কত কিছুই না করি। ঘরোয়া টোটকা থেকে বিভিন্ন কসমেটিক্স, কিছুই বাদ যায় না। কিন্তু এত কিছুর পরেও মনের মতো ফল মেলে না। আজ আপনাদের জন্য রইল চুল পড়া কমানোর কয়েকটি সহজ টিপস। যেগুলি নিয়মিত মেনে চললেই ফল পাবেন হাতেনাতে!

hair fall

স্বাস্থ্যকর খাবার খান

চুল পড়া কমাতে কেবল বাইরে থেকেই যত্ন নিলে হবে না, ভেতর থেকেও যত্ন নেওয়া প্রয়োজন। শরীরে পুষ্টির ঘাটতি হলেই চুল পড়া বাড়ে। তাই রোজ বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। আয়রন, জিঙ্ক, ভিটামিন এ এবং ডি-এর অভাবেই মূলত চুল পড়তে থাকে। তাই ডায়েটে এই সব পুষ্টি সমৃদ্ধ খাবার রাখুন। বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি এবং গোটা শস্য খান। পালং শাক, ডিম, বাদাম এবং মাছের মতো খাবার চুলের জন্য উপকারী।

স্ক্যাল্প ম্যাসাজ করুন

এসেনশিয়াল অয়েল দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করলে রক্ত ​​সঞ্চালন বাড়ে, চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি ঘটে। নারকেল, আমন্ড বা অলিভ অয়েলের মধ্যে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার, রোজমেরি বা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। তেলের এই মিশ্রণ সামান্য গরম করে চুলে লাগান। শ্যাম্পু করার আগে আধ ঘণ্টা চুলে লাগিয়ে রাখলেই উপকার পাবেন।।

কেমিক্যাল ব্যবহার করবেন না

শ্যাম্পু, কন্ডিশনার এবং কেমিক্যালযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট অত্যধিক ব্যবহার করলে উপকারের পরিবর্তে ক্ষতিই হয় বেশি। স্ট্রেইটনার, ড্রায়ার এবং কার্লিং আয়রনের মতো হিট স্টাইলিং সরঞ্জাম ব্যবহারেও চুলের ক্ষতি হয়। চুলের গোড়া দুর্বল হয়ে ঝরে পড়ে। চুল ভেঙে যায়, ফাটতে শুরু করে। তাই এই সব পণ্য এড়িয়ে চলাই ভালো।

অ্যালোভেরা জেল

চুল পড়া কমাতে দারুণ উপকারী অ্যালোভেরা জেল। টাটকা অ্যালোভেরা জেল সরাসরি স্ক্যাল্পে ও চুলে লাগান। আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। অ্যালোভেরা মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে, প্রদাহ কমায় এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সাহায্য় করে।

সঠিক যত্ন নিন

চুল পড়া আটকাতে হলে চুলের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। সময়ে সময়ে চুলে তেল দেওয়া, শ্যাম্পু করা, কন্ডিশনার লাগানো জরুরি। ভেজা চুল আঁচড়াবেন না। তোয়ালে দিয়ে জোরে জোরে চুল মোছা এড়িয়ে চলুন। প্রাকৃতিক হাওয়া অথবা ফ্যানের তলায় চুল শুকানো ভালো। হেয়ার ড্রায়ার না ব্যবহার করাই শ্রেয়। চুল বেঁধে রাখা কম করুন। যতটা পারবেন খোলা রাখুন। তবে চুল বাঁধার হলে নরম হেয়ার ব্যান্ড ব্যবহার করার চেষ্টা করুন।

X
Desktop Bottom Promotion