ফুলের মতো ত্বক চান? এই ৫ ফুলের ফেসপ্যাক বানিয়ে মুখে মাখুন!

জেল্লাদার এবং মসৃণ ত্বক পাওয়ার জন্য বিশেষ পরিচর্যার প্রয়োজন। নাহলে ধীরে ধীরে ত্বকের স্বাভাবিক জেল্লাও চলে যাবে, সেই সঙ্গে দেখা দেবে নানা সমস্য়াও। ত্বকের যত্নে অনেকেই নামীদামী প্রোডাক্টের উপর ভরসা রাখেন, আবার কেউ কেউ প্রাকৃতিক উপাদানকেই বেছে নেন।

রূপচর্চায় বিভিন্ন ফুলের ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীন কাল থেকেই। এখন অবশ্য বাজারচলতি প্রোডাক্টেও ফুলের ব্যবহার হয়ে থাকে। তবে কেনা প্রসাধনীর উপরে ভরসা না থাকলে, আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফুলের ফেসপ্যাক। রইল এমন ৫টি ফেসপ্যাকের সন্ধান।

flower face pack

গাঁদা ফুল

গাঁদা ফুলে প্রদাহ বিরোধী (anti-inflammatory) এবং ব্যাকটেরিয়ারোধী (antibacterial) বৈশিষ্ট্য রয়েছে। যে কারণে ব্রণ-প্রবণ ত্বকের জন্য দারুণ উপকারী গাঁদা ফুলে ফেসপ্যাক।

এক মুঠো গাঁদা ফুল জলে ১০ মিনিট ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে বোতলে ছেঁকে নিন। টোনার হিসেবে ব্যবহার করুন এই জল।

জবা ফুল

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জবা ফুল ত্বকে বলিরেখা, ফাইন লাইনস কমাতে সাহায্য করে। কয়েকটি জবা ফুল বেটে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন ভাল ভাবে। পুরো মুখে সমানভাবে লাগান এই ফেসপ্যাক। ২০ মিনিট রাখার পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহারে ত্বকের জেল্লাও ফিরবে এবং তারুণ্যতা বজায় থাকবে।

গোলাপ ফুল

ত্বকের যত্নে গোলাপ জলের গুণাগুণের কথা কে না জানে! রুপচর্চায় গোলাপের ব্যবহারও বহু প্রাচীন। কিন্তু যেমন তেমন ভাবে মাখলেই তো হল না, ফুলের মতো ত্বক পেতে গেলে প্রয়োজন গোলাপের পাপড়ি থেকে তৈরি ফেসপ্যাক।

কয়েকটি গোলাপের পাপড়ি ভাল করে বেটে নিন। এতে এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। ফেসপ্যাক লাগানোর আগে অবশ্যই মুখ ধুয়ে নেবেন। ত্বকের জেল্লা ফেরাতে দারুণ উপকারী গোলাপের প্যাক।

জুঁই ফুল

জুঁই ফুল শুধু সুগন্ধ ছড়ায় না, ত্বকেরও অনেক উপকার করে। এক টেবিল চামচ নারকেল তেল দিয়ে এক মুঠো জুঁই ফুল বেটে নিন। এতে এক টেবিল চামচ নারকেল মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর আরও ১০ মিনিট মিশ্রণটি মুখে রেখে দিন। হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকে পুষ্টি যোগাবে এবং কোমল রাখবে।

পদ্ম পাতা

ভিটামিন সমৃদ্ধ পদ্ম ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। বলিরেখা মলিন করতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল করে তোলে। এমনকি ব্রণ কমাতেও দারুণ উপকারী। কয়েকটি পদ্ম পাতা বেটে তাতে এক চিমটি হলুদ গুঁড়ো মেশান। কয়েক ফোঁটা জল দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই ফেসপ্যাক মুখে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

Disclaimer: এই আর্টিকেলটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য। এটি কোনও ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয়। কোনও পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Story first published: Monday, August 7, 2023, 19:12 [IST]
X
Desktop Bottom Promotion