Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পুজোর আগে ত্বকে চাই বাড়তি জেল্লা? প্রসাধনী নয়, ভরসা রাখুন ঘরোয়া ফেসপ্যাকে!
সারাদিনের পরিশ্রম, ক্লান্তি, ধুলোবালি, দূষণ এই সব কিছুর সরাসরি প্রভাব পড়ে আমাদের ত্বকের উপর। ফলে সারা বছর ত্বকের বিভিন্ন সমস্যা লেগেই থাকে। জেল্লা হারিয়ে ত্বক নিস্তেজ হয়ে পড়ে। ব্রণ, ডেড স্কিন, কালচে দাগছোপ, শুষ্ক ত্বক, তৈলাক্ত ত্বকের মতো সমস্যাও দেখা দেয়।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকেই বিভিন্ন প্রসাধনী সামগ্রী ব্যবহার করেন। কিন্তু কেনা প্রোডাক্টে কেমিক্যাল থাকায় তা থেকে অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানই সবচেয়ে ভাল। তাই পুজোর আগে নিজের ত্বকের সৌন্দর্য ফিরে পেতে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের পরিচর্যা করুন। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ফেসপ্যাক।

বেসন এবং হলুদের ফেসপ্যাক
ত্বকের জন্য সেরা প্রাকৃতিক স্ক্রাব বেসন। ত্বকের মৃত কোষ, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস দূর করে ত্বক মসৃণ ও জেল্লাদার করে তোলে বেসন। অন্যদিকে, হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বকের কালচে দাগছোপ হালকা করতে সহায়তা করে।
দুই টেবিল চামচ বেসনের সঙ্গে এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চামচ দুধ বা গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন এই ফেসপ্যাক। তারপর জলে ধুয়ে নিন।
আলু, অ্যালোভেরা জেল এবং বেসন
ডার্ক সার্কেল দূর করতে আলুর জুড়ি নেই। অ্যালোভেরা ত্বকের হাজারো সমস্যার সমাধান করতে পারে নিমেষেই। ত্বকের আর্দ্রতাও ধরে রাখে।
আলুর খোসা ছাড়িয়ে মিহি পেস্ট করে নিন। এর সঙ্গে অ্যালোভেরা জেল, দুই টেবিল চামচ বেসন এবং সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিনিট দশেক এই ফেসপ্যাক মুখে লাগিয়ে রাখুন। তারপর জলে ধুয়ে নিন।
লেবু এবং টমেটোর ফেসপ্যাক
লেবু এবং টমেটোতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ। যা ত্বকের তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং ত্বককে উজ্জ্বলতা বজায় রাখে। টমেটোর পাল্পে এক চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
কফি এবং দুধের ফেসপ্যাক
স্ক্রাবার হিসেবে কফি দারুণ কাজ করে। অন্যদিকে, দুধ ত্বকে পুষ্টি যোগায়। কফি পাউডারের সঙ্গে দুধ মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে গেলে জলে ধুয়ে নিন। এই ফেসপ্যাক বলিরেখা কমিয়ে ত্বক টানটান রাখে।
অ্যালোভেরা এবং টি ট্রি অয়েল
অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। অন্য দিকে, টি-ট্রি অয়েল মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে। ফলে ব্রণর সমস্যা দূর হয়।
১ টেবিল চামচ জলের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণের সঙ্গে ২/৩ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে নিন ভাল ভাবে। মুখে ও গলায় এই প্যাক লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
