Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রঙের বাহারে সেজে উঠুক আপনার নখেরা!
উৎসবের দিকে নিজের সৌন্দর্যকে বাড়াতে চান? তাহলে তো পড়তেই হবে এই প্রবন্ধটি।
আচ্ছা নেল পলিশ ব্য়বহার করতে খুব ভালোলাগে না আপনাদের? তাই তো আজ এই প্রবন্ধে নেল পালিশ সম্পর্কিত এমন কিছু টিপস আপনাদের দিতে চলেছি, যা আপনাদের সৌন্দর্যকে নিমেষে কয়েকগুণ বাড়িয়ে দেবে।
নেল পলিশের ক্ষেত্রে সব সময় উজ্জ্বল কালার ব্য়বহার করবেন। তাতে নখের সৌন্দর্য তো বাড়বেই, সেই সঙ্গে উজ্জ্বল রঙের উপস্থিতিতে আপনার দিনটাও দেখবেন কেমন ঝলমলে হয়ে উঠবে। তাই তো আপনাদের জন্য় নিয়ে এলাম এমন কিছু টিপস যা আপনার লুকসকে তো আপগ্রেড করবেই, সেই সঙ্গে আপনার মনটাকেও চাঙ্গা করে দেবে।

পিঙ্ক এবং হলুদ:
রঙের এই যুগলবন্দিটা কিন্তু ফরাসীদের মস্তিষ্ক থেকে বেরিয়েছে। আর তার উপর ভারতীয় টুইস্ট তো আছেই। তাই যখন এক রঙ দেখতে দেখতে বোর হয়ে যাবেন, তখন এমন ধরনের একটু আধটু এক্সপেরিমেন্ট করতে ক্ষতি কি বলুন!

সবুজ রঙের কারসাজি:
শুধু সবুজ রং তো অনেক লাগিয়েছেন। এই শেডটা একবার নখে লাগিয়ে দেখুন। বদলে যাবে আপনার লুকস। তার উুপর প্রথম আঙুলের নখটায় যদি অমন ডিজাইন করতে পারেন, যেমনটা উপরের ছবিতে দেখানো হয়েছে, তাহলে তো কথাই নেই!

সদা এবং পিঙ্ক:
উপরের ছবিতে যে ডিজাইনটা আছে সেটা কেমন লাগলো? সুন্দর না! যদি আপনারও পছন্দ হয়ে থাকে তাহলে আজই একটা পিঙ্ক আর একটা সাদা নেল পলিশ কিনে বানিয়ে ফেলুন এই নকশা। দেখবেন কেমন হিট হয়ে যায় আপনার লুকস।

রোস আর গোল্ড:
এই দুটি উজ্জ্বল রংকে একসঙ্গে আনলে যে সৌন্দর্যের বিস্ফোরণ ঘটবে, তা কী আর বলে দিতে হয়। তাই শনি বা রবিবারের পার্টি ফ্লোরকে মতাতে হলে এই লুকটা ট্রাই করা মাস্ট! একটু কালোর দিকে পিঙ্ক এবং গোল্ডেন রঙের নেলপালিশ একসঙ্গে লাগালেই দেখবেন এই ডিজাইনটা তৈরি হেয় গেছে।

রামধনু যেন নখের দেশে:
কালো নেল পলিশের উপর নানা উজ্জ্বল রঙের ডট এঁকে দিন। তাহলেই দেখবেন কেমন ভোল বদলে যায় আপনার নখের।

লালা এবং সোনালি:
এই দুটি শেড একসঙ্গে সবসমই সুন্দর দেখতে লাগে। তাই উৎসবের দিকে একবার ট্রাই করে দেখুন না এই লুক, মন্দ লাগবে না সেকথা হলফ করে বলতে পারি।



Click it and Unblock the Notifications