Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সফ্ট ও সিল্কি চুল পেতে চান? ব্যবহার করুন মুলতানি মাটির প্যাক, দেখুন এর উপকারিতা
ঘন-কালো, স্মুথ চুল সব মেয়েরই স্বপ্ন থাকে। কিন্তু আজকের ব্যস্ত লাইফস্টাইলে স্ট্রেস ও দূষণের কারণে চুল পড়া শুরু হয়। সঠিক যত্নের অভাবে চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায়। তাই আমরা মার্কেট থেকে বিভিন্ন পণ্য এনে চুলে ব্যবহার করি। কিন্তু অনেক সময় মনের মতো ফল মেলে না!

চুল সফ্ট ও সিল্কি রাখতে আপনি মুলতানি মাটির ব্যবহার করতে পারেন। এটি সব ধরণের চুলের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক, চুলের জন্য মুলতানি মাটির উপকারিতা এবং এর হেয়ার মাস্ক লাগানোর সঠিক পদ্ধতি।

মুলতানি মাটির উপকারিতা
কেবলমাত্র ত্বকের জন্যই নয়, মুলতানি মাটি চুলের জন্যও ভীষণ উপকারি। এর ব্যবহারে চুল পড়া বন্ধ হয় ও চুল ভালভাবে পরিষ্কার করতেও সহায়তা করে। তৈলাক্ত চুলের জন্যও খুব ভালো মুলতানি মাটি। এতে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম সিলিকেট রয়েছে, যা চুলকে মজবুত করতে সহায়তা করে। এর ব্যবহারে খুশকিও দূর হয়।

চুলে মুলতানি মাটি লাগানোর আগে কী করবেন?
মুলতানি মাটি লাগানোর আগে এই বিষয়গুলি মাথায় রাখা উচিত। প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে শুকিয়ে নিন। মুলতানি মাটি লাগানোর আগে চুলে হালকা তেল লাগান। যদি আপনার চুল তৈলাক্ত থাকে, তাহলে চুলে তেল লাগাবেন না। তারপরেই চুলে মুলতানি মাটি লাগান।

শুষ্ক-রুক্ষ চুলের জন্য মুলতানি মাটির হেয়ার প্যাক
চার টেবিল চামচ মুলতানি মাটি, আধা কাপ দই, এক চামচ ডাবের জল, আধা কাপ ভাতের মাড়, এক টেবিল চামচ মধু। প্রথমে চাল সিদ্ধ করে মাড় বার করে নিন। মাড় ঠান্ডা হয়ে যাওয়ার পরে, একটি বাটিতে মুলতানি মাটি নিয়ে তাতে সমস্ত উপকরণ মেশান। তারপরে এই মিশ্রণটি চুলে লাগান। সপ্তাহে একবার এই হেয়ার মাস্ক প্রয়োগ করতে পারেন।

তৈলাক্ত চুলের জন্য মুলতানি মাটির হেয়ার প্যাক
তৈলাক্ত চুলের জন্য মুলতানি মাটির পাউডার, তিন টেবিল চামচ অ্যালোভেরা জেল, আধা কাপ চা পাতার জল এবং এক টেবিল চামচ লেবুর রস নিন। প্রথমে জলে চা পাতা ফুটিয়ে জল ছেঁকে নিন। ঠান্ডা করুন। এরপরে, একটি বাটিতে মুলতানি মাটি ও অ্যালোভেরা জেল নিয়ে মেশান ভালভাবে। এবার এতে চা পাতার জল এবং লেবুর রস মিশিয়ে নিন। ব্যস, তৈরি হেয়ার প্যাক!

কীভাবে লাগাবেন মুলতানি মাটির হেয়ার প্যাক?
মুলতানি মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই চুলে হেয়ার প্যাক লাগানোর সময় চিরুনি ব্যবহার করবেন না, এতে চুল ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। মুলতানি মাটির হেয়ার প্যাক চুলের গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত লাগান। চুলে হেয়ার প্যাক শুকানোর আগে চুল ভাল করে পরিষ্কার করুন।

মুলতানি মাটির হেয়ার প্যাক লাগানোর পরে কী করবেন?
হেয়ার প্যাক লাগানোর পরে, চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। চুল ন্যাচারালভাবে শুকোতে দিন। এরপরে চুলে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন। যদি আপনার চুল তৈলাক্ত হয়, তবে দই দিয়ে চুলে ম্যাসাজ করুন।



Click it and Unblock the Notifications