ত্বকের পরিচর্যায় কামাল দেখাবে মুলতানি মাটি, হবে নিমেষেই দূর নানান সমস্যা!

By Bhagysree Sarkar

কর্মব্যস্ততায় মানুষ বর্তমানে নিজেদের জন্যই সময় বের করে উঠতে পারছে না। অফিসের চাপ হোক বা বাড়ির কাজের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে আমাদের ত্বক। ধীরে ধীরে হারিয়ে যার ত্বকের উজ্জ্বলতা। এমন অবস্থায় ত্বকের জেল্লা ধরে রাখা কিন্তু কঠিন কাজ। তবে এই কঠিন কাজ নিমেশেই সহজ করে দিতে পারে মুলতানি মাটি। চলুন আজ জেনে নেওয়া যাক, মুলতানি মাটির বিশেষ উপকারিতা সম্পর্কে। যা আপনার ত্বকের জৌলুস তো বাড়াবেই, সঙ্গে স্কিনের তৈলাক্তভাবও নিয়ন্ত্রণে থাকবে।

মুলতানি মাটি, এর ইংরেজি অর্থ ফুলারস আর্থ। প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে এই প্রাকৃতিক মাটি আমরা ব্যবহার করে আসছি। এতে উপস্থিত উপাদান ত্বককে উজ্জ্বল করে এবং স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, মুলতানি মাটি ত্বকের ময়লা পরিষ্কার করার পাশাপাশি ত্বকের উপরে জমে থাকা মৃত কোষের স্তরগুলি সরিয়ে দিতে সক্ষম। এটি আমাদের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা পালন করে। মুলতানি মাটির কিছু ফেসপ্যাক ও তার গুণাগুণ সম্বন্ধে আজ জেনে নেওয়া যাক-

Skin care
  • মুলতানি মাটি এবং গোলাপ জলের ফেসপ্যাক

এই ফেসপ্যাকের জন্য একটি পাত্রে মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে নিন। একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে রাখুন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট রাখার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহার করলেই ত্বকের জেল্লা ফিরে পাবেন।

  • মুলতানি মাটি এবং লেবুর রসের ফেসপ্যাক

প্রথমে মুলতানি মাটিতে লেবুর রস ও মধু মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর পরিষ্কার ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন সারাদিনের ক্লান্তি এক নিমেশেই গায়েব হবে।

  • মুলতানি মাটি ও দই-এর ফেসপ্যাক

এই ফেসপ্যাকটি বেশ জনপ্রিয়। আমরা মা-ঠাকুরমাদের কাছে এই প্যাক সম্বন্ধে জেনে ছিলাম। এরজন্য মুলতানি মাটিতে দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে অন্তত ১৫ মিনিট রেখে দিন। তারপর আলতো করে ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার পুরনো জেল্লা আবার ফিরে পাবেন।

মুলতানি মাটি মূলত আমাদের ত্বকের ময়লা দূর করে পরিষ্কার ও উজ্জ্বল করে তোলে। পাশাপাশি এতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপাটিজ মুখের ব্রণ কমাতে এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। মুলতানি মাটির ব্যবহার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যা ত্বকে পুষ্টি যোগায়।

Story first published: Thursday, August 1, 2024, 13:58 [IST]
X
Desktop Bottom Promotion