Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Monsoon Skin Care: বর্ষায় উপচে পড়বে মুখের জেল্লা, ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিন!
বর্ষা আসতেই ত্বকের দশা বেহাল হতে শুরু করে। কখনও ব্রণ বা ফুসকুড়ি, কখনও নিস্তেজ অনুজ্জ্বল ত্বক, কখনও তেলতেলে ভাব, আবার কখনও রুক্ষভাব। বৃষ্টির মরশুমে একের পর এক ত্বকের সমস্যা লেগেই থাকে। জৌলুস হারিয়ে একেবারে মলিন হয়ে যায় ত্বক।
বাতাসে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি থাকে বর্ষায়। ফলে শুষ্ক, তৈলাক্ত, কম্বিনেশন - সব ধরনের ত্বকই চিটচিটে আঠালো বা তেলতেলে হয়ে থাকে সর্বদা। এই মরশুমে ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে তাই বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন।
বর্ষায় স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে হলে বিভিন্ন নামীদামী প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, আবার কম খরচে ঘরোয়া উপায়েও ত্বকের যত্ন নিতে পারেন। জেনে নিন বর্ষাকালের উপযুক্ত কয়েকটি ঘরোয়া ফেসপ্যাক।

শুষ্ক ত্বকের জন্য ফেসপ্যাক
১) ১০-১২টা আমন্ড গুঁড়ো করে নিন। এতে ২ টেবিল চামচ মধু মিশিয়ে পুরো মুখে পেস্টটি লাগান। ৫-৭ মিনিট ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
২) ১ চা চামচ মধুর সঙ্গে ১ চা চামচ টক দই এবং ১ চা চামচ জোজোবা তেল মেশান। ফেস প্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।
তৈলাক্ত ত্বকের জন্য ফেসপ্যাক
১) তৈলাক্ত ত্বক ভেতর থেকে পরিষ্কার করে ওটমিল স্ক্রাব। ২ টেবিল চামচ ওটসের সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। মিনিট পাঁচেক এই স্ক্রাব দিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করুন। তারপর মুখ ধুয়ে নিন।
২) তৈলাক্ত ত্বকে পাকা পেঁপের পাল্পও মাইল্ড এক্সফোলিয়েটর হিসেবে ব্যবহার করা যেতে পারে।
কম্বিনেশন স্কিনের জন্য ফেসপ্যাক
১) ২ চা চামচ গোলাপ জলের সঙ্গে কয়েক ফোঁটা স্ট্রবেরি তেল এবং অরেঞ্জ অয়েল ভালো ভাবে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোওয়ার পরে অবশ্যই ময়েশ্চারাইজার লাগান।



Click it and Unblock the Notifications