Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দামি প্যাক মেখেও ত্বকের সমস্যা দূর হচ্ছে না? এই ভুলগুলো করছেন না তো!
ত্বক সুস্থ রাখতে ক্লিনজিং, এক্সফোলিয়েশনের পাশাপাশি ফেসপ্যাক লাগানোও সমান জরুরি। ফেসপ্যাকে উপস্থিত একাধিক উপাদান ত্বকের জেল্লা বাড়ায় এবং আর্দ্রতার ঘাটতি পূরণ করে। কিন্তু অনেকেরই ফেসপ্যাক মাখলে ত্বক ভীষণ স্পর্শকাতর হয়ে পড়ে। লাল হয়ে যায়, র্যাশও বেরোয়। ঘরোয়া উপাদান দিয়ে তৈরি প্যাক লাগালেও একই সমস্যায় ভুগতে হয়।
ত্বক চিকিৎসকেরা বলেন, যে ধরনের প্রসাধনীই ব্যবহার করুন না কেন, ত্বকের ক্ষতি রুখতে হলে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। সেগুলো না মানলেই একাধিক সমস্যা দেখা দেবে ত্বকে।

প্যাচ টেস্ট না করা
ঘরোয়া হোক বা কেনা, যে কোনও ধরনের প্রসাধনী ব্যবহারের আগে প্যাচ টেস্ট করার পরামর্শ দেন ত্বক চিকিৎসকেরা। কারণ প্রত্যেকের ত্বকের ধরন আলাদা হয়। সমস্ত উপাদান সকলের ত্বকে একই ভাবে কাজ করে না। তাই মুখে মাখার পর ক্ষতির আশঙ্কা থেকেই যায়।
ফেসপ্যাক ত্বকের জন্য উপকারী ঠিকই, কিন্তু সবার ত্বকে তা সমানভাবে কাজ করে না। কারও কারও ত্বকে জ্বালা, চুলকানি বা অ্যালার্জি হতে পারে। তাই প্যাচ টেস্ট না করে ফেসপ্যাক লাগানো উচিত নয়। ঘরোয়া উপাদানে তৈরি প্যাক হলেও একই নিয়ম প্রযোজ্য।
অতিরিক্ত ফেসপ্যাক ব্যবহার করা
ফেসপ্যাক ত্বককে ভিতর থেকে সুস্থ রাখে। ত্বক কোমল, মসৃণ ও আর্দ্র রাখে। তবে ত্বকের ধরন এবং সমস্যা বুঝে প্যাক মাখতে হয়। প্রয়োজনের অতিরিক্ত ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। এতে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। জ্বালা, চুলকানি, লালচেভাব দেখা দিতে পারে। ত্বক অতিরিক্ত স্পর্শকাতর হয়ে পড়তে পারে।
অপরিষ্কার ত্বকে প্যাক লাগানো
ফেসপ্যাক লাগানোর আগে সর্বদা ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নেওয়া উচিত। পরিষ্কার ত্বকে ফেসপ্যাক লাগালে তা বেশি কার্যকর। অনেকে মুখ পরিষ্কার না করেই ফেসপ্যাক লাগিয়ে ফেলেন। এর ফলে প্যাকের পুষ্টি উপাদান ত্বকে ঠিকমতো প্রবেশ করতে পারে না। তাই যে কোনও ফেসপ্যাক লাগানোর আগে মুখ অবশ্যই পরিষ্কার করে নিন।
দীর্ঘক্ষণ রেখে দেওয়া
প্রতিটি ফেসপ্যাক মুখে লাগিয়ে রাখার নির্দিষ্ট সময়কাল রয়েছে। বেশিক্ষণ লাগিয়ে রাখলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। চুলকানি, জ্বালা, লালচে ভাবও দেখা দিতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications