Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ম্যাট লিপস্টিক লাগিয়ে ঠোঁট শুকিয়ে যাচ্ছে, নরম ও কোমল ঠোঁট ফিরে পেতে ট্রাই করুন এই লিপ কেয়ার টিপস
Beauty
oi-Boldsky Desk
By Bhagysree Sarkar
লিপস্টিক লাগাতে পছন্দ করেন না, এমন মহিলা খুঁজে পাওয়া দায়। কোনও অনুষ্ঠান হোক বা নিত্যদিনের অফিস যাওয়া লিপস্টিক থাকতেই হবে। কিন্কু দীর্ঘদিন ধরে লিপস্টিকের ব্যবহারে আপনার ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে। তাই প্রথমেই আপনাকে বেছ নিতে হবে একটি হাইড্রেটিং লিপ বাম। কিন্তু শুধু লিপ বাম লাগালে আবার সেই লিপস্টিকের মত রং পাওয়া মুশকিল। তাই কী করবেন, এই প্রশ্নের উত্তরই পাবেন আজকের প্রতিবেদনে। এই বিশেষ টিপসের সাহায্যে আপনি গোলাপি ও নরম ঠোঁট পাবেন।
খারাপ মানের লিপস্টিকও ফাটা ঠোঁটের পিছনে কারণ হতে পারে। বিশেষ করে ম্যাট লিপস্টিকের কারণেও এটি ঘটে। তাই ম্যাট লিপস্টিক কীভাবে ব্যবহার করবেন, তা আগে জানা দরকার। আসুন জেনে নেওয়া যাক, এই লিপস্টিক ব্যবহার সম্পর্কিত কিছু বিশেষ টিপস।

ছবি সৌ:পিক্সেলস
- অনেক সময় সরাসরি টিউব থেকে ম্যাট লিপস্টিক লাগালেও শুষ্ক ঠোঁটের সমস্যা হতে পারে। বিশেষ করে যখন লিপস্টিক পুরনো হয়ে গিয়েছে এবং খুব শুষ্ক হয়ে গিয়েছে। তখন এই লিপস্টিক ব্যবহার করার আগে ব্লো ড্রায়ার ব্যবহার করুন। এতে লিপস্টিক একটু গলে যাবে এবং ঠোঁটে লাগাতে খুব একটা ঝামেলায় পড়তে হবে না।
- লিকুইড ম্যাট লিপস্টিক ব্যবহারের কারণে যদি আপনার ঠোঁট শুষ্ক হয়ে যায়, তাহলে তার আগে ক্রিম লিপস্টিক দিয়ে কোট করে নিতে পারেন। ক্রিম লিপস্টিক ঠোঁট ফাটা থেকে রক্ষা করবে। এতে আপনাকে শুষ্ক ঠোঁটের সমস্যায় পড়তে হবে না।
- ম্যাট লিপস্টিক লাগানোর আগে, আপনার ঠোঁটকে ভালোভাবে ময়েশ্চারাইজ করা গুরুত্বপূর্ণ। এরজন্য প্রথমে একটি স্ক্রাব ব্যবহার করুন। এমন পরিস্থিতিতে আপনি ব্রাউন সুগারের সাহায্যে নিজের ডিআইওয়াই স্ক্রাব তৈরি করতে পারেন। ঠোঁটে ম্যাসাজ করার পর হাইড্রেটিং লিপ বাম ব্যবহার করুন। এরপর লিপস্টিক লাগালে শুষ্ক ঠোঁটের সমস্যা থাকবে না।
- ম্যাট লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ক্রিমি লাইনারও লাগাতে হবে। এতে ঠোঁট শুষ্ক হওয়া থেকে বিরত থাকে এবং লিপস্টিকও দীর্ঘস্থায়ী হয়। একই সময়ে, আপনার ঠোঁটের ত্বক যদি সংবেদনশীল হয় তবে আপনার লিপস্টিকে খুব বেশি রাসায়নিক না থাকার চেষ্টা করুন।
- লিপস্টিক লাগানোর প্রায় ১০ মিনিট আগে ময়েশ্চারাইজিং বাম ব্যবহার করুন। যদি আপনার ঠোঁট খুব শুষ্ক হয়, তাহলে আপনার প্রতিদিনের রুটিনে কমপক্ষে ১০ গ্লাস জল পান করুন।
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
Matte lipsticks are drying lips, try these lip care tips to get soft and supple lips back
Story first published: Monday, August 19, 2024, 21:35 [IST]
Other articles published on Aug 19, 2024



Click it and Unblock the Notifications