২০২০ সালের জন্য রইল কিছু মেক-আপ ট্রেন্ডস্, যা আপনাকে আকর্ষণীয় করে তুলবে

সাজগোজ করতে কম-বেশি আমরা প্রত্যেকেই পছন্দ করি। সবার সামনে নিজেকে যতটা সুন্দর দেখানো যায়, আমরা প্রত্যেকেই তার চেষ্টা করি। বিশেষ করে, নতুন বছরে প্রত্যেকের মনেই নতুন নতুন কিছু করার ইচ্ছা জাগে। আর, এর পাশাপাশি অবশ্যই নিজেকে নতুনভাবে সাজাতে, সুন্দর করে তুলতেও ইচ্ছা হয়। হয়তো আপনার রেজোলিউশন লিস্টে এটা আছে।

Make-up Trends

তাই, আজ আমরা আপনার সামনে ২০২০ সালের জন্য কয়েকটি মেক-আপ ট্রেন্ডস নিয়ে এসেছি যা, আপনাকে অবশ্যই এইবছর চেষ্টা করে দেখতে হবে।

গ্রাফিক আইলাইনার

আইলাইনার পরার সময় আমরা আমাদের সর্বাধিক ক্রিয়েটিভিটি দেখাই। তবে, আপনি এক্ষেত্রে আরও একটু ক্রিয়েটিভ হতে পারেন। গ্রাফিক আইলাইনার তৈরি করতে, চোখে আইলাইনার লাগানোর সময় তা একটু বাইরের প্রান্তে প্রসারিত করুন এবং তারপরে সেটি আপনার চোখের উপরের ভাঁজ করা অংশে নিয়ে যান। এরপর, আপনি নিজের পছন্দ অনুযায়ী চোখের উপরের ভাঁজ করা অংশের শেষ অবধি বা অর্ধেক পর্যন্ত আইলাইনার টানতে পারেন।

View this post on Instagram

Hello!💕#jiomamimumbaifilmfestival

A post shared by Malti (@deepikapadukone) on

হাইলাইটার ব্যবহার করুন

মেক-আপের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে হাইলাইটার যা, আমরা বেশিরভাগই ব্যবহার করি না। কোনও অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার সময় আপনি এটি ব্যবহার করতে পারেন। এমন একটি হাইলাইটার বাছুন যা, আপনার ত্বকের সাথে মানানসই। আপনার সুন্দর গালে মানানসই হাইলাইটার লাগিয়ে আপনি হয়ে উঠতে পারেন অনুষ্ঠানের অন্যতম মুখ।

গ্লিটার আইলাইনার

নিজেকে যদি স্টাইলিস এবং ঝলমলে দেখাতে চান তাহলে অবশ্যই আপনার মেক-আপের তালিকায় রাখুন গ্লিটার আইলাইনার, যা আপনার চোখ-কে আরও আকর্ষণীয় করে তুলবে। এই লাইনারগুলি বিভিন্ন শেডের পাওয়া যায় এবং এটি পুরো চোখের পাতায় ব্যবহার করতে পারবেন।

নীল আইশ্যাডো

স্টাইলিস দেখাতে নীল আইশ্যাডো-র জুড়ি মেলা ভার। মোটামুটি সব ধরনের পোশাকের সঙ্গেই এটি মানায়। তাই নিজেকে আকর্ষণীয় করে তুলতে চোখের ওপরে লাগাতে পারেন নীল আইশ্যাডো।

Story first published: Tuesday, January 14, 2020, 14:51 [IST]
X
Desktop Bottom Promotion