গাদা-গুচ্ছের টাকা নষ্ট না করে সহজেই বাড়িতে বানিয়ে নিন রিমুভার, মেকআপ উঠবে নিমেষেই

By Bhagysree Sarkar

আজকাল কর্মজীবন নিয়ে কম-বেশি সকলেই ব্যস্ত। অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস। এই করতে করতেই ২৪ ঘণ্টা কখন পেরিয়ে যায় বলা মুশকিল। তার উপর নিজের শরীরের যত্ন, তা আর নেওয়া হয় কোথায়। এরমধ্যে কর্মজীবনের জন্য প্রায় প্রতিদিনই মেকআপ করা হয়। সারাদিনের ব্যস্ততার পর বাড়িতে ফিরে প্রথম কাজটি থাকে মেকাপ রিমুভ করা। তাই দামি মেকআপ প্রোডাক্টের সঙ্গে একটা ভালো রিমুভারও প্রয়োজন।

বর্তমানে যেহারে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে করে গাদা-গুচ্ছের টাকা যদি এই মেকআপের প্রোডাক্ট কিনতেই চলে যায় তাহলে কার ভালো লাগবে। তার উপর যদি আবার হয় রিমুবার, তাহলে তো কথাই নেই কোনও। এজন্য অনেকে আবার এই রিমুভার না কেনার ভুল করে বসেন। মনে করেন, ফেসওয়াশেই হয় তো কাজ মিটে যাবে। এমন ধারণা কিন্তু একেবারেই ভুল। মেকআপ করার থেকেও রিমুভ করা বেশি জরুরি। ভাবছেন, এক গাদা টাকা নষ্ট হবে? না, এবার থেকে আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মেকআপ রিমুভার। কীভাবে জানুন,

makeup remover

বাড়িতেই রিমুভার তৈরি করতে চাইলে লাগবে, কোকোনাট মিল্ক, ভিটামিন ই ক্যাপস্যুল ও বেবি শ্যাম্পু।

ত্বকের গভীর থেকে ময়লা বা ডার্ট পরিষ্কারে এই উপাদানটির জুড়ি নেই। তবে এটি তৈরি করা বেশ কষ্টসাধ্য। তাই এর সাবস্টিটিউট হিসেবে নিতে পারেন কোকোনাট মিল্ক সমৃদ্ধ যেকোনও লোশন। হাতে সময় এবং উপকরণ থাকলে নারকেল থেকে দুধ তৈরিও করে নিতে পারেন। এতে থাকা ভিটামিন ই ক্যাপস্যুল যেকোনো ওষুধের দোকানে পেতে পারেন। গিয়ে বলবেন স্কিনে দেওয়ার ভিটামিন ই ক্যাপস্যুল দিন। ভিটামিন ই ত্বকের বলিরেখা দূর করে এবং ত্বকের ভঙ্গুরতা দূর করে। এছাড়াও এতে থাকা বেবি শ্যাম্পু অবশ্যই নেবেন। কারণ শিশুদের জন্য তৈরি এই শ্যাম্পুতে ক্ষারের পরিমাণ একেবারেই সামান্য এবং অবশ্যই সালফেট ফ্রি হয়ে থাকে। কাজেই ত্বক বাড়তি ক্ষতির হাত থেকে বেঁচে যাবে।

এই তিনটি উপাদান মিশিয়ে তৈরি আপনার হোমমেড রিমুভার। এটি ব্যবহারে কোনও ঝামেলা নেই। সব উপকরণগুলি একসাথে একটি পাত্রে নিয়ে মিক্স করে নিন। এবার হাত ভালো করে ভিজিয়ে নিন। আপনার হাতে এই মিশ্রণটি অল্প পরিমাণে নিয়ে চোখের চারপাশ বাদ দিয়ে পুরো মুখে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে থাকুন। এরপর টিস্যু পেপার বা কটন বল দিয়ে মুছে ফেলুন। সবশেষে ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন।

এই রিমুভারটি ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারেন। এই ৩টি উপাদানই কম-বেশি সকলের বাড়িতেই পাওয়া যাবে। এতে আপনার মেকআপও উঠে যাবে খুব অল্প সময়েই। আভার ত্বকের কোনও ক্ষতিও হবে না।

Story first published: Wednesday, June 12, 2024, 13:31 [IST]
X
Desktop Bottom Promotion