বর্ষায় হারিয়েছে আপনার মুখের উজ্জ্বলতা? নিশ্চিন্তে ভরসা রাখুন বিটরুট পাউডারে

By Bhagysree Sarkar

বর্ষাকালে আমাদের ত্বকের বিশেষ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। এই সময় একটু অসচেতনায় নানান সমস্যা দেখা দেয়। বর্ষায় আমাদের খাদ্যভাসে ত্রুটি থাকলে দেখা দিতে পারে শরীরে নানা সমস্যা। বিশেষ করে আমাদের পেট সংক্রান্ত সমস্যাও কিন্তু নজরে আসে। আর এই পেটের সমস্যা থেকেও বাড়তে পারে ব্রণর মত সমস্যা। তাই বিশেষদের মতে এই মরশুমে খাবারের উপর নজর রাখা বাধ্যতামূলক।

তবে শুধু খাবার নয়, অন্যান্য কারণেও কিন্তু ত্বকের উজ্জ্বলতা হারাতে পারে। এক্ষেত্রে কার্যকরী হতে পারে বিটরুট। বিটরুট পাউডার ত্বকের জন্য একটি চমৎকার উপাদান। যা প্রাকৃতিক ওষুধের চেয়ে কম নয়। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন এবং ফোলেটের মতো পুষ্টি উপাদান এতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়, এটিকে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল করে তোলে। বিটরুট পাউডার একটি প্রাকৃতিক এবং নিরাপদ বিকল্প, যা ত্বকে বিভিন্ন ধরনের উপকারিতা প্রদান করে।

ছবি সৌজন্য- pexels

নিয়মিত বিটরুট পাউডার ব্যবহারে ত্বকের গঠন ও বর্ণের উন্নতি ঘটে। এই কারণেই এটি অনেক সৌন্দর্য্য পণ্যে ব্যবহৃত হয়। আপনি ঘরেই বিটরুট পাউডার তৈরি করে মুখে লাগাতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে। প্রাকৃতিক আভা- অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বিটরুট পাউডার ত্বকে গোলাপী আভা আনে। এটি ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়, আমাদের ত্বককে সতেজ এবং উজ্জ্বল দেখায়। অন্য়দিকে অ্যান্টি-অক্সিডেন্টগুলি ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি কমায়। আসুন জেনে নিই কিভাবে ব্যবহার করতে হয়-

ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশন কমায়-

বিটরুট পাউডারে উপস্থিত ভিটামিন সি চোখের নিচের কালো দাগ, ফ্রেকলস এবং ত্বকে দৃশ্যমান পিগমেন্টেশন কমায়। এটি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।

অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য-

বিটরুট পাউডারে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট ত্বকের বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়। সঙ্গে ত্বককে দীর্ঘ সময়ের জন্য তরুণ দেখায় এবং বলিরেখা ও সূকষ্ম রেখাও কম দেখা যায়।

ব্রণ ও দাগ কমায়-

বিটরুট পাউডার ত্বকের অতিরিক্ত তেল দূর করে ব্রণ কমায় এবং দাগ হালকা করতেও সাহায্য করে।

বিটরুট পাউডার কীভাবে ব্যবহার করা উচিত?

১. বিটরুটের গুঁড়ো চিনি ও মধুর সঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। মুখে আলতো করে ম্যাসাজ করে তারপর ধুয়ে ফেলুন। এই স্ক্রাব ত্বকের মরা চামড়া দূর করে ত্বককে নরম ও চকচকে করে।

২. এক চামচ বিটরুট পাউডার নিন এবং তাতে সামান্য গোলাপ জল বা দই যোগ করুন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখু। তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বককে ময়েশ্চারাইজ এবং উজ্জ্বল করতে কাজ করে।

৩. এছাড়াও নারকেল তেল বা শিয়া বাটারে বিটরুট পাউডার মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এটি ঠোঁটকে ময়শ্চারাইজ করে এবং তাদের একটি গোলাপী আভা দেয়।

Story first published: Thursday, August 22, 2024, 14:54 [IST]
X
Desktop Bottom Promotion