Beauty Tips: মুখের অবাঞ্ছিত লোম দূর করতে চাইছেন? রেজারই ভরসা, জানুন কী কী বিষয় নজরে রাখবেন 

By Bhagysree Sarkar    

Beauty Tips: নারীর শরীরে অবাঞ্ছিত লোম (Unwanted hair) একটি বিরক্তিকর বিষয়। বিশেষ করে যখন এগুলি মহিলাদের মুখে থাকে। মুখের এই অবাঞ্ছিত লোম দূর করতে অনেকেই নানান পন্থা ব্যবহার করে থাকেন। কিন্তু এর মধ্যে অন্যতম হল ফেস শেভ (Face shave)। এটি এখন আর শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক মহিলাই মুখের লোম দূর করতে শেভ করার বিকল্পও বেছে নেন। সোশ্যাল মিডিয়াতে অনেকেই মুখের শেভিং (Facial shaving for women) এর উপকারিতা নিয়ে বোঝাচ্ছেন।

তবুও এখনও এই বিষয় সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। যারমধ্যে অন্যতম হল- শেভিং-এর (shaving) ফলে লোম ঘন হয়, মুখ কালো হতে পারে ইত্যাদি। তবে এসব কিন্তু আদতেও হয়না। চলুন আজকের প্রতিবেদনে আমরা জানবো, মহিলাদের জন্য মুখের লোম অপসারণ সম্পূর্ণ নিরাপদ কিনা এবং শেভিং-এর জন্য কী বিষয়গুলি মাথায় রাখা উচিত-

Skin care

শেভিং করার উপকারিতা (Benefits of Shaving)

  • শেভিং করলে ত্বককে নরম ও মসৃণ হয়।
  • শেভিং করলে ইনগ্রোন চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়ার যায়।
  • শেভিং মেকআপকে আরও ভাল দেখায় এবং দীর্ঘস্থায়ী করে।
  • মুখ শেভ করলে ওয়াক্সিং বা থ্রেডিং এর ব্যাথা এড়ানো যায়। কারণ এটা একেবারেই ব্যাথা মুক্ত।
  • শেভিং-এ ফুসকুড়ি ও পোড়ার কোনও ঝুঁকি থাকে না।

শেভিং করার অসুবিধা-

  • চুল যদি উল্টো দিকে শেভ করা হয়, তাহলে ইনগ্রোন চুলের সমস্যা হতে পারে।
  • যদি সঠিকভাবে শেভ না করা হয়, তবে এটি ত্বকে জ্বালা এবং লালভাব সৃষ্টি করতে পারে।

মুখ শেভ করার সময় কি সতর্কতা অবলম্বন করা উচিত?

  • মনে রাখবেন, ফেস শেভ করার জন্য বিশেষ রেজর রয়েছে। যা বাজারে খুব সহজেই পাওয়া যায়। এগুলি শুধুমাত্র মুখ শেভ করার জন্য ব্যবহার করুন।
  • চুলের বৃদ্ধির দিকে সবসময় শেভ করুন। এটি করতে ব্যর্থ হলে ইনগ্রোন চুল হতে পারে।
  • শেভ করার আগে মুখ ভালো করে পরিষ্কার করুন এবং শেভিং ক্রিম বা জেল ব্যবহার করুন। এটি কাটার ঝুঁকি কমায় এবং ত্বক মসৃণ রাখে।
  • সপ্তাহে একবার এক্সফোলিয়েট করুন, যাতে ত্বকের মৃত কোষ দূর হয়ে যায়।
  • শেভ করার পর ত্বককে ময়েশ্চারাইজ করা খুবই গুরুত্বপূর্ণ।
  • আপনার ত্বক যদি সংবেদনশীল হয়, তবে শেভ করার আগে একটি ছোট জায়গায় আগে ট্রাই করুন।

এখন অনেকেরই প্রশ্ন, মুখ শেভিং নিরাপদ কিনা?

  • হ্যাঁ, মুখের শেভিং সম্পূর্ণ নিরাপদ। তবে যদি এটি সঠিকভাবে করা হয়। তবুও আপনার ত্বক সম্পর্কিত কোনও সমস্যা থাকলে, আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। বিশেষ করে যদি আপনার ব্রণের সমস্যা থাকে।

Story first published: Thursday, November 21, 2024, 13:31 [IST]
X
Desktop Bottom Promotion