৬০-এও লাগবে জোয়ান! যৌবন ধরে রাখতে মেনে চলুন এই টিপসগুলি

By Bhagysree Sarkar

ইয়াং লুকিং স্কিন কে না চায়? কিন্তু সারাদিনের ব্যস্ততার পরে যখন ঘরে ফেরা হয়, ক্লান্ত শরীর বিছানা পেলেই যেন শান্তি পায়। তখন আর স্কিন কেয়ার রুটিন ফলো করতে মন চায় না। মনে হয় সেইসময় ঘুমটাই জরুরি। আবার অফিসের কাজ বা অন্যান্য কাজে থাকলে বাইরের অপুষ্টিকর খাবার, সেইসঙ্গে চলে খাবারে অনিয়ম। এদিকে শরীরচর্চা দূরে থাক, কয়েক কিলোমিটার হাঁটাও হয়না। আর এসবের প্রভাব পড়ে আমাদের শরীরে। শরীর তো খারাপ হয়ই, সেইসঙ্গে মুখে চোখে ফুটে ওঠে বয়সের ছাপ।

তবে এসবের মধ্যেও অনেকের বয়স বাড়লেও তা একদমই বোঝার উপায় নেই। কেন জানেন? কারণ তারা সম্ভবত আপনার থেকে আলাদা। শত ব্যস্ততার মধ্যেও নিজের দিকে খেয়াল রাখেন। শরীরের সঙ্গেই যত্ন নেন নিজের ত্বকেরও। সঙ্গে মেনে চলেন এমনকিছু নিয়ম, যা বয়স ধরে রাখতে কাজ করে। বয়স তো বাড়বেই, কিন্তু সেটার প্রভাব যেন ত্বকে তাড়াতাড়ি না পড়ে সেটার দিকে নজর দিতে হবে, থাকবে হবে সচেতন। আমাদের ছোটো ছোটো কিছু পদক্ষেপ ত্বককে অনেকদিন পর্যন্ত রাখতে পারে সজীব ও সুন্দর। ভাবছেন কীভাবে? চলুন দেখে নেওয়া যাক-

Wrinkles
  • কার্ব ও সুগার এড়িয়ে চলুন-

বেশি পরিমাণে চিনি ও কার্ব জাতীয় খাবার শরীর ও ত্বক দুইয়ের জন্যই খারাপ। খাদ্যতালিকায় বেশকিছু পুষ্টিকর খাবার যোগ করতে হবে, বাদ দিতে হবে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড। সঙ্গে চিনি বা মিষ্টিজাতীয় খাবার কমিয়ে ফ্রেশ ফ্রুট, বাদাম, সবজি, মাছ, চিকেন এগুলো ডায়েটে রাখতে হবে। হেলদি ফ্যাট, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, জিংক, ফোলেট সমৃদ্ধ খাবার অ্যান্টি এজিংয়ে সক্রিয় ভূমিকা রাখে।

  • দুশ্চিন্তা দূরে রাখুন-

দুশিন্তা দেখা যায় না কিন্তু এটি আপনাকে ভেতর থেকে শেষ করে দিতে পারে। শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। দুশ্চিন্তার কারণে আপনাকে অল্প বয়সেই বয়স্ক দেখাতে পারে। তাই সব ধরনের দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। হাসিখুশি থাকুন।

  • পর্যাপ্ত জল খান-

জল আমাদের শরীরের ৭০ ভাগ গাঠনিক উপাদান, তাই প্রতিদিন পর্যাপ্ত জল খাওয়া গুরুত্বপূর্ণ। দিনে অন্তত ৮ গ্লাস জল খেতেই হবে। আপনার ত্বককে হাইড্রেটেড ও সতেজ রাখতে জলের বিকল্প নেই। তবে প্যাকেটজাত জুস, এনার্জি ড্রিংকস, সফট ড্রিংকস এগুলো ক্ষতিকর। তাই এগুলি এড়িয়ে ডাবের জল, ঘরে বানানো শরবত, ডিটক্স ড্রিংকস খেতে পারেন।

  • শরীরচর্চা করুন-

শরীরচর্চা মানেই আপনাকে জিমে গিয়ে ঘাম ঝরাতে হবে, এমন ধারনা কিন্তু ভুল। আপনি বাড়িতে থেকেও কিছুটা সময় রাখতে পারেন শরীরচর্চার জন্য। অলসতা কাটিয়ে সকালে উঠে আগে হেঁটে আসুন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট রাখুন শরীরচর্চার জন্য।

Story first published: Friday, June 14, 2024, 16:34 [IST]
X
Desktop Bottom Promotion