নিত্যদিন হিট ব্যবহার করে চুলের দফারফা হয়েছে, কীভাবে রিপেয়ার করবেন জানুন

By Bhagysree Sarkar

ব্লো ড্রাইয়ার, ফ্ল্যাট আয়রন ও কার্লিং আয়রনের মতো কত কিছুই না আমরা ব্যবহার করি। তবে নিয়মিত এসবের ব্যবহারে আমাদের কারণে চুল ড্যামেজ হতে পারে। আবার কোনও কোনও কিছু টুলসে টেম্পারেচারও কন্ট্রোল করা যায় না। সেক্ষেত্রে সমস্যা আরও বেড়ে যেতে পারে। এতে করে চুলের সর্বনাশ হয় খুব দ্রুতই। তাহলে কী করবেন, কীভাবে ফিরে পাবেন আগের মত উজ্জ্বল চুল? আজকের প্রতিবেদনে এই উত্তরই পাবেন। দেখুন-

অনেক ক্ষেত্রে আবার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্ট করেও চুলের সর্বনাশ ঢেকে আনা হয়। অতিরিক্ত হিট চুলে ব্যবহার করলে তা রিপেয়ার করা অনেকটা অসম্ভব হয়ে পড়ে। প্রতিদিন হিট টুলস ব্যবহার করলে অবস্থা আরও খারাপ হতে পারে। তবে জেনে রাখা ভালো, হিট ড্যামেজড আপনার চুল আগের মত স্বাস্থ্যকর করত তুলতে পারবে না। শুধু কন্ট্রোল ও মেনটেইন করলেই একমাত্র চুল আগের মত না হলেও কিছুটা পরিবর্তন হতে পারে। চলুন দেখে নেওয়া যাক হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কিছু উপায়-

Hair
  • নারকেল তেল-

যেকোনও তেলের তুলনায় নারকেল তেল আপনার চুলকে পেনিট্রেট করতে পারে। এই তেলের মলিকিউলার স্ট্রাকচারের কারণে ময়েশ্চারাইজড হয় চুল। চুলকে করে তোলে শাইনি, হেলদি ও সফট। হিটের ফলে চুলের হারিয়ে যাওয়া সজীবতাকে ফিরিয়ে আনতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। ড্রাইনেস কমাতেও বেশ কার্যকর।

  • সঠিক প্রোডাক্ট-

কেমিক্যাল ছাড়া চুলকে সুরক্ষা দেবে এমন প্রোডাক্ট ব্যবহার করতে হবে। যেমন- কন্ডিশনার, হেয়ার সিরাম বা হেয়ার মাস্ক। এগুলি চুলকে এক্সট্রা নারিশমেন্ট দেয়। শ্যাম্পু করার পর হেয়ার সিরাম ব্যবহার করলে চুল অনেক শাইনি লাগে। এতে চুলের ফ্রিজিনেস অনেক কমে যায়। তবে অবশ্যই চুলে হিট দেওয়ার আগে হিট প্রোটেক্টিং সিরাম ব্যবহার করে নিতে ভুলবেন না। এটি সরাসরি হিটকে চুলে পড়তে দেবে না।

  • সঠিকভাবে হিট টুলসের ব্যবহার-

অনেকেই ভেজা চুলেই হিট টুলস ব্যবহার করে। যা একেবারেই ঠিক নয়। এতে চুলের গোড়াকে নরম করে এবং চুলকে ফ্রিজি করে দিতে পারে। তাই এই কাজ করা থেকে বিরত থাকতে হবে। কারণ হেয়ার ড্যামেজ হতে সময় লাগে না।

  • প্রোটিন ট্রিটমেন্ট-

আমরা সকলেই জানি, আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন। তাই মাসে একবার হলেও প্রোটিন ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করুন। তবে এই ট্রিটমেন্টটি যে পার্লারে গিয়েই নিতে হবে তা কিন্তু নয়। আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারেন প্রোটিন প্যাক। এরজন্য ঘরে শুধু ডিম, টকদই, মধু থাকলেই হবে। এগুলি মিশিয়ে একটি হেয়ার প্যাক বানিয়ে নিন। এতেও কাজ হবে।

  • খাদ্যাভ্যাস-

আমাদের সুস্বাস্থ্যের জন্য খাবারের বিশেষ ভূমিকা রয়েছে। একইভাবে চুলের ক্ষেত্রেও খাবারের ভূমিকা রয়েছে। এই খাবার চুলে পুষ্টি যোগায়। ড্যামেজ হয়ে যাওয়া চুলকে রক্ষা করতে আমাদের খাবারের প্রতি নজর দিতে হবে। খাবারের তালিকায় রাখতে হবে প্রোটিনযুক্ত খাবার।

Story first published: Wednesday, July 17, 2024, 21:06 [IST]
X
Desktop Bottom Promotion