কুমকুমাদি তেল : ত্বককে সুন্দর করতে ব্যবহার করুন কুমকুমাদি তেল

ত্বকের সমস্যা যেকোনও সময়, যেকোনও বয়সের মানুষের মধ্যেই হতে পারে। আর, ত্বকের সমস্যা মানেই সৌন্দর্য্য রক্ষায় বাধা সৃষ্টি, যা আমাদের চিন্তিত করে তোলে। তাই, ত্বক সুন্দর রাখার জন্য আমরা বিভিন্ন নামী-দামী পণ্য ব্যবহার করে থাকি। তবে, গত কয়েক বছরে ত্বকের যত্নের ক্ষেত্রে আয়ুর্বেদিক পণ্যগুলির ব্যবহার বেড়েছে। আয়ুর্বেদিক উপাদানগুলি শুধুমাত্র ত্বকের সমস্যার সমাধান করে না, পাশাপাশি ত্বকের স্বাস্থ্য বজায় রাখতেও সহায়তা করে। আজ আমরা এমনই একটি আয়ুর্বেদিক পণ্য নিয়ে কথা বলব, যা আপনার ত্বককে - সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করতে পারে। সেটি হল - কুমকুমাদি তেল।

kumkumadi oil.

কুমকুমাদি তেল কী ?

কুমকুমাদি তেল হল একটি ভেষজ আয়ুর্বেদিক তেল, যা আমাদের ত্বককে সতেজ রাখে এবং পুষ্টি জোগায়। এটি ১৬-২১ টি প্রাকৃতিক এবং শক্তিশালী উপাদানগুলির সমন্বয়ে গঠিত, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী।

কুমকুমাদি তেল কী দিয়ে তৈরি?

কুমকুমাদি তেলের প্রধান উপাদান হল জাফরান। জাফরান, ত্বককে উজ্জ্বল রাখার একটি দুর্দান্ত উপাদান, যা ত্বকের হাইপারপিগমেন্টেশন হ্রাস করতে সহায়তা করে এবং অন্যান্য ত্বকের সমস্যা, যেমন - চোখের নীচে কালি, বিভিন্ন দাগ এবং ব্রণ দূর করে। এটিতে থাকা অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বকে পুষ্টি যোগায়। এছাড়াও, এই তেলে আরও যে উপাদানগুলি রয়েছে - চন্দন, দুধ এবং হলুদ।

ত্বকের ক্ষেত্রে কুমকুমাদি তেলের উপকারিতা

১) হাইপারপিগমেন্টেশন হ্রাস করে

কুমকুমাদি তেল ত্বকের সৌন্দর্য্য বাড়াতে এবং চিকিৎসার ক্ষেত্রে বেশ কার্যকর। তেলে উপস্থিত জাফরানের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিপ্রিউরিটিক এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে এবং ত্বকের বর্ণকে উন্নত করতে সহায়তা করে, ত্বকের টেক্সচার ও কমপ্লেকশন উন্নত করে।

২) ব্রণ দূর করে

তেলের অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যগুলি ত্বককে সতেজ করতে এবং ব্রণের চিকিৎসা করতে সহায়তা করে। তেলের মধ্যে উপস্থিত দুধ ত্বকের মৃত কোষ এবং দাগগুলি দূর করতে ত্বককে এক্সফোলিয়েট করে। এর ফলে, ব্রণ কমে।

৩) ত্বকের দাগ কমায়

এই তেল নিয়মিত ত্বকে বা মুখে লাগালে সবরকম দাগ, ছোপ মিলিয়ে যায়। চোখের নীচে এই তেল লাগান, চোখের কালি কমবে। সারারাত লাগিয়ে রেখে সকালে ধুয়ে ফেলতেও পারেন। ত্বককে পুষ্টি এবং সতেজ করতে এই তেল ত্বকের গভীরে প্রবেশ করে।

৪) সূর্যের তাপ থেকে সুরক্ষা প্রদান করে

কুমকুমাদি তেল ক্ষতিকারক ইউ ভি রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে। তেলে উপস্থিত জাফরান এতে প্রধান ভূমিকা পালন করে। জাফরান কেবল ত্বককে ময়শ্চারাইজ করে না, এটি ইউ ভি শোষণকারী হিসেবেও কাজ করে।

কীভাবে ব্যবহার করবেন কুমকুমাদি তেল?

এই পুষ্টিকর তেল সরাসরি আপনার মুখে প্রয়োগ করতে পারেন। কীভাবে এদি আপনার মুখে ব্যবহার করবেন তা এখানে দেওয়া হল।

১) প্রথমে, আপনার মুখ ধুয়ে শুকিয়ে নিন।

২) তারপর, কয়েক ফোঁটা তেল নিন।

৩) প্রায় ৫ থেকে ১০ মিনিট আপনার মুখে তেলটি ধীরে ধীরে ম্যাসাজ করুন।

৪) ১ থেকে ২ ঘণ্টা রেখে দিন।

৫) পরে মুখ ধুয়ে ফেলুন।

সাবধানতা

তেলটি যেকোনও ধরনের ত্বকে ব্যবহার করা যেতে পারে, তবে খুব তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এই তেল বেশিক্ষণ রাখার পরামর্শ দেওয়া হয় না। এটি আপনার ত্বককে খুব চিটচিটে করতে পারে। সুতরাং, ত্বকে আপনার ত্বকে ১ ঘণ্টার বেশি রাখবেন না।

তবে, আপনার যদি খুব শুষ্ক ত্বক হয়, তাহলে কমপক্ষে ৩ ঘণ্টা আপনার মুখে তেলটি রাখতে পারেন। এতে, আপনার ত্বক সঠিকভাবে পুষ্টি পাবে।

X
Desktop Bottom Promotion